আমেরিকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ গড়ার ঘোষণা আইজিপির সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার বাহিনীর অভিযান শুরু নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪ সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ আজ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বসম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ : তারেক রহমান সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন : পল কাপুর  যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ বাংলাদেশে মার্কিন নাগরিকদের  খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বসন্তের রঙে মিলনের দোলযাত্রা আজ চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল দুই দিনের সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী ভিসা স্থগিত, ভিজিট ভিসায় সমস্যা নেই : ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত, ইরানে ৪০ দিনের শোক

ট্যাক্স মৌসুমে প্রবেশ করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৬-০১-২০২৬ ১২:৫০:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০১-২০২৬ ১২:৫০:৩৬ পূর্বাহ্ন
ট্যাক্স মৌসুমে প্রবেশ করল যুক্তরাষ্ট্র
ওয়ারেন, ২৬ জানুয়ারি : যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের আয়কর রিটার্ন দাখিলের মৌসুম শুরু হচ্ছে আজ ২৬ জানুয়ারি। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) জানিয়েছে, করদাতারা ২০২৫ সালের আয়ের বিপরীতে কর রিটার্ন জমা দিতে পারবেন ১৫ এপ্রিলপর্যন্ত। চলতি ট্যাক্স মৌসুমে প্রায় ১৬ কোটি ৪০ লাখ ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা পড়বে বলে আইআরএস আশা করছে, যার বড় অংশই ইলেকট্রনিকভাবে দাখিল করা হবে।

স্ক্যাম নিয়ে সতর্কতা
ট্যাক্স মৌসুম ঘিরে প্রতারণার ঝুঁকি বেড়ে যাওয়ায় করদাতাদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আইআরএস। সংস্থাটি জানিয়েছে, ফোন কল, ই-মেইল, টেক্সট বা সন্দেহজনক লিংকের মাধ্যমে কখনোই সোশ্যাল সিকিউরিটি নম্বর, জন্মতারিখ, ঠিকানা, ফোন নম্বর বা ব্যাংক সংক্রান্ত তথ্য শেয়ার করা উচিত নয়।
আইআরএস সাধারণত করদাতাদের ফোন করে যোগাযোগ করে না। তারা মূলত ডাকযোগে চিঠি অথবা অনলাইন অ্যাকাউন্টে সিকিউর মেসেজ পাঠিয়ে যোগাযোগ করে থাকে।

নতুন কর সুবিধা কার্যকর
চলতি মৌসুমে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’–এর আওতায় কিছু নতুন কর সুবিধা কার্যকর হচ্ছে। নতুন শিডিউল–১ ব্যবহার করে করদাতারা টিপস ও ওভারটাইমের আয়, গাড়ির ঋণের সুদ এবং প্রবীণদের জন্য অতিরিক্ত কর কর্তনের সুবিধা দাবি করতে পারবেন।

রিফান্ড ও অনলাইন সেবা
আইআরএস করদাতাদের ব্যক্তিগত অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার এবং সরাসরি রিফান্ড পাওয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরামর্শ দিয়েছে। কারণ ধীরে ধীরে কাগজের রিফান্ড চেক ব্যবস্থাকে বন্ধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ডিজিটাল আয় রিপোর্ট বাধ্যতামূলক
এ বছর ১০৯৯-কে ও ১০৯৯-ডিএ ফর্মের আওতায় ডিজিটাল পেমেন্ট এবং ডিজিটাল অ্যাসেট (যেমন ক্রিপ্টোকারেন্সি) থেকে অর্জিত আয় রিটার্নে অন্তর্ভুক্ত করা বাধ্যতামূলক। এমনকি সংশ্লিষ্ট ফর্ম হাতে না পেলেও সব করযোগ্য আয় রিপোর্ট করা আইনি বাধ্যবাধকতা।

বিনা খরচে সহায়তার সুযোগ
যোগ্য করদাতাদের জন্য আইআরএসের ফ্রি ফাইল প্রোগ্রাম, সামরিক সদস্যদের জন্য মিলট্যাক্স, এবং স্বল্প আয়ের ব্যক্তি ও প্রবীণদের জন্য ভলান্টিয়ার ট্যাক্স অ্যাসিস্ট্যান্স (VITA) কর্মসূচি চালু রয়েছে। প্রয়োজনে করদাতা সহায়তা কেন্দ্রে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি সহায়তাও নেওয়া যাবে।
আইআরএস ও কর বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সততার সঙ্গে ট্যাক্স ফাইল করলে সাধারণত কোনো সমস্যা হয় না। র‌্যান্ডম অডিট যে কারও হতে পারে, তবে সে ক্ষেত্রে এনরোলড এজেন্ট বা সিপিএর সহায়তায় সহজেই বিষয়টি সমাধান করা সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স