আমেরিকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ

দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তীতে লেখক সম্মাননায় ভূষিত উজ্জল কান্তি বড়ুয়া

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ০২:০৮:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ০২:০৮:৩২ পূর্বাহ্ন
দৈনিক সাঙ্গুর রজতজয়ন্তীতে লেখক সম্মাননায় ভূষিত উজ্জল কান্তি বড়ুয়া
চট্টগ্রাম, ২৭ জানুয়ারি : চট্টগ্রামের বহুল প্রচারিত সংবাদপত্র দৈনিক সাঙ্গু'র রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লেখক সম্মাননায় ভূষিত হয়েছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটেরর সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল লেখনীর মাধ্যমে দীর্ঘদিন ধরে পাঠকসমাজে আস্থার জায়গা তৈরি করায় এ স্বীকৃতি প্রদান করা হয়। তাঁর লেখায় সমাজ, মানুষ ও সময়ের প্রতি গভীর দায়বদ্ধতার প্রতিফলন দেখা যায়। 
গতকাল সোমবার, ২৬ জানুয়ারি দৈনিক সাঙ্গু কার্যালয়ে নিয়মিত লেখকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দৈনিক সাঙ্গু সম্পাদক কবির হোসেন ছিদ্দিকীর সভাপতিত্বে ও সিনিয়র রিপোর্টার নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক সাঙ্গু বার্তা সম্পাদক রতন কান্তি দেবশীষ, চীফ রিপোর্টার মোহাম্মদ নুরুদ্দীন, আইন সম্পাদক এডভোকেট সরওয়ার হোসেন লাভলু, চট্টগ্রাম রেলওয়ে জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রশাসনিক কর্মকর্তা মঈন উদ্দীন মিলন, মার্কেটিং অফিসার মোহাম্মদ এরশাদ, মাল্টিমিডিয়া রিপোর্টার বেলায়েত হোসেন ও স্টাফ রিপোর্টার আসহাব উদ্দীন হিরো।
প্রাবন্ধিক ও গল্পকার লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সহ সম্মাননা প্রাপ্ত লেখকদের মধ্যে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ, চট্টগ্রাম জেলা পরিষদের কর্মকর্তা ও লেখক গবেষক মোহাম্মদ ওয়াহিদ মিরাজ, আলিকদম প্রেস ক্লাবের সভাপতি লেখক ও কবি মমতাজ উদ্দিন আহমদ, লেখক ও গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ, কবি ও গল্পকার জসিম উদ্দিন মনছুরি, লেখক ও ব্যাংকার আলমগীর আলম, লেখক, প্রাবন্ধিক ও কলামিস্ট রূপম চক্রবর্ত্তী, কথা সাহিত্যিক ও কবি শাম্মী তুলতুল, তরুণ লেখক মোহাম্মদ আলী, প্রাবন্ধিক ও গল্পকার সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যাংকার ও প্রাবন্ধিক মোহাম্মদ জামাল উদ্দিনসহ মোট ১৫ জন লেখককে দৈনিক সাঙ্গু'র ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণকালে লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বলেন, দৈনিক সাঙ্গুর এই স্বীকৃতি তাঁর লেখালেখির পথচলায় এক অনুপ্রেরণাদায়ী প্রাপ্তি, যা তাঁকে আরও মানবিক ও দায়িত্বশীল লেখনীতে উৎসাহিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স