আমেরিকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী

ডালাসে ব্যান্টের বর্নাঢ্য বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ০১:৫৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ০১:৫৭:৩১ পূর্বাহ্ন
ডালাসে ব্যান্টের বর্নাঢ্য বৈশাখী মেলা ও শোভাযাত্রা অনুষ্ঠিত
ডালাস, (টেক্সাস) ৩১ মে :  ডালাস আর ব্যান্ট দুটো এক সুতায় বাধা। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস একটি স্বনামধন্য সংগঠন। ফোবানার হোস্ট বান্টের এবারের বৈশাখী মেলাটি ছিল বেশ কালারফুল ও বৈচিত্র্যময়। ডালাসের প্ল্যানো এমপি থিয়েটারে গত ২০ মে অনুষ্ঠিত হয়ে গেল  ডালাসের সবচেয়ে বড় বৈশাখী মেলা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস আয়োজিত এই মেলায় প্রায় দুই হাজারের কম বেশী সংখ্যক দর্শকের উপস্থিতিতে একটি রঙ্গিন এবং অত্যন্ত সুন্দর গোছানো মেলা অনুষ্ঠিত হয়েছে। 
বৈশাখের আমেজে সাজানো হয়েছিল পুরো ভেন্যুটাকে। পুরুষ নারী, শিশু কিশোর ও নবীন প্রবীণর সবার পরনে ছিল বৈশাখের নানা রংয়ের পোষাক।  সবাই ফিরে গিয়েছিলেন অতিতের দিনগুলোতে। আমেরিকার বুকে এক খন্ড বাংলাদেশ ফুটে তুলা হয়। প্লানো এমপিথিয়েটারটি খোলা জায়গায় মনোরম পরিবেশে এবং সবুজ গাছ পালায় ঘেরা তৈরি করা একটি মঞ্চ। মেলায় অংশ নিয়েছিলেন অনেকগুলো  খাবারের স্টল শাড়ি কাপড় ও বেশ কয়েকটি স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান। 

এই বৈশাখী মেলায় ডালাসের স্থানীয় প্রায় ৪০ জনের অধিক শিল্পী অংশগ্রহণ করেন। এর মধ্যে রয়েছে শিশু, সব বয়সের ছেলেমেয়ে এবং অন্যান্য শিল্পীবৃন্দ। স্থানীয় শিল্পীরা নাচ, গান,  নৃত্য, দলীয় সংগীত দর্শকদের প্রাণচঞ্চল করে তোলেন। আনন্দ শোভাযাত্রা এই মেলার একটি অন্যতম মূল আকর্ষণ ছিল। স্থানীয় শিল্পীদের উল্লেখযোগ্য পরিবেশনা ছিল বাচ্চাদের ফ্যাশন শো এবং সেই সাথে বাচ্চাদের সঙ্গে তাঁদের অভিভাবকরাও যোগ দিয়েছিলেন। 
ব্যান্টের এই বৈশাখী মেলা সন্ধ্যা ছটা থেকে শুরু করে একটানা চলে রাত ১১ পর্যন্ত। মূল পরিকল্পনাকারী ও দিক নির্দেশনায় ছিলেন ব্যান্টের সভাপতি হাসমত মুবিন এবং তা মঞ্চে বাস্তবায়ন করেন কালচারাল সেক্রেটারি শেখ  রশিদ লিমন। সম্পূর্ণ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন ফারহানাজ রেজা ও আরজে রাহি । এ ছাড়াও ব্যান্টের সহ সভাপতি সাগর শামসুদ্দোহা নেতৃত্বে একটি দল মঞ্চসজ্জা, ভেন্ডারদের অবস্থান এবং অন্যান্য সমস্ত জিনিস তদারকি করেন। 

অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং অতিথি শিল্পী হায়দার হোসেন ও দিনাত জাহান মুন্নি দর্শকদের তাদের সুন্দর পরিবেশনায় মাতিয়ে রাখেন রাত ১১টা পর্যন্ত। বাংলাদেশের জনপ্রিয় শিল্পী হায়দার হোসেন তার অনবদ্য দেশাত্মবোধক ভিন্নধর্মী গান পরিবেশন করে মাতিয় রাখেন। দিনাজ জাহান মুন্নী এই সময়ের জনপ্রিয় শিল্পী, তিনি একাধারে অনেকগুলো জনপ্রিয় গান পরিবেশন করেন। চমৎকার আবহাওয়া এবং খোলা পরিবেশে এই ধরনের একটি মেলার আয়োজনে ডালাসের স্থানীয় দর্শকরা সত্যিই আনন্দিত হয়ে মেলাটি সম্পূর্ণ উপভোগ  করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন

আটলান্টিক সিটিতে চ্যানেল আইয়ের জন্মদিন উদযাপন