আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরীর 'নবীগঞ্জের ইতিকথা' গ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ২৭-০১-২০২৬ ১২:৩০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০১-২০২৬ ১২:৩০:০১ অপরাহ্ন
সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরীর 'নবীগঞ্জের ইতিকথা' গ্রন্থের মোড়ক উন্মোচন
লন্ডন, ২৭ জানুয়ারি : তৃতীয় বাংলার স্বনামখ্যাত লেখক ও গবেষক সাংবাদিক মতিয়ার চৌধুরী রচিত নবীগঞ্জের ইতিকথা' একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। এই গ্রন্থে নবীগঞ্জসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রায় হাজার বছরের ইতিহাস তথ্য নির্ভরভাবে উপস্থাপন করা হয়েছে। বইটি ভবিষ্যৎ গবেষকদের জন্য সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে. এমন মন্তব্য করেছেন বক্তারা। আজ মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, গ্রন্থের লেখক অত্যন্ত সুনিপুণভাবে প্রচীনকাল, মধ্যযুগ, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত নবীগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও সামাজিক বিবর্তনের একটি সংক্ষিপ্ত অথচ গভীর তথ্যচিত্র তুলে ধরেছেন যার অনেক দিক এতদিন সাধারণ মানুষের অজানা ছিল। শুধু গবেষকদের জন্যই নয়, রাজনীতি, সাহিত্য ও লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্যও এই গ্রন্থ একটি সহায়ক দলিল হিসেবে কাজ করবে।
বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমানের সভাপতিত্বে এবং সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ও ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিভিন্ন গুণীজন বক্তব্য রাখেন। 
সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস.আর চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ তনুজ রায়, কবি ও সাহিত্যিক এম এ বাছিত, করি কয়েস আহমদ মাহদী, ছড়াকার জিয়া জালালী, সাংবাদিক হাসান আহমদ, গ্রন্থের লেখক সাংবাদিক ও গবেষক মতিয়ার চৌধুরী (ভার্চুয়ালি), নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর সাবেক সহকারী রেজিস্ট্রার কলামিস্ট ও গবেষক শাহ মনসুর আলী নোমান (ভার্চুয়ালি)। 
গ্রন্থের লেখক মতিয়ার চৌধুরী ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্যে বিজনা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদসহ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার অনুপস্থিতিতেও আপনারা যেভাবে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করেছেন, তাতে আমি আপনাদের কাছে চিরঋণী হয়ে রইলাম। এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না।
তিনি আরও বলেন, 'দীর্ঘ চল্লিশ বছর পর নতুন সংযোজনসহ গ্রন্থটির প্রথম সংস্করণ প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি। আপনাদের সকলের সহযোগিতা ছাড়া এটি সম্ভব হতো না। সাধ্যানুসারে ইতিহাসের অনেক ধিক সংযোজনের চেষ্টা করেছি। অনিচ্ছাকৃত কোনো ত্রুটি থাকলে আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। উল্লেখ্য সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী ইতোমধ্যে অনেক ইতিহাস ঐতিহ্যমূলক অনেক গ্রন্থ প্রণয়ন করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”