আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

রোজভিলের কিশোরীর সঙ্গে যৌন অপরাধে যুবকের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০১:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০১:১৭:৩৪ পূর্বাহ্ন
রোজভিলের কিশোরীর সঙ্গে যৌন অপরাধে যুবকের কারাদণ্ড
উইলিস/Northville Township Public Safety Department

মাউন্ট ক্লিমেন্স ২৮ জানুয়ারি : রোজভিলের ১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপনের দায়ে ২৩ বছর বয়সী এক ব্যক্তিকে পাঁচ থেকে ১৫ বছরের কারাদণ্ড এবং আজীবনের জন্য যৌন অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ম্যাকম্ব ডেইলির বরাতে দ্য ডেট্রয়েট নিউজ এ খবর দিয়েছে।
আদালতের নথি অনুসারে, চার্লস লরেন্স উইলিসকে গত সপ্তাহে মাউন্ট ক্লিমেন্সে ম্যাকম্ব কাউন্টি সার্কিট আদালতের বিচারক জোসেফ তোইয়া এই সাজা দেন। ২০২৩ সালের জুলাই মাসে রোজভিলে সংঘটিত ঘটনায় উইলিস তৃতীয়-ডিগ্রি ফৌজদারি যৌন আচরণের দুটি অভিযোগে দোষ স্বীকার করেন, যা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডযোগ্য অপরাধ।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটরদের মতে, উইলিস যখন মেয়েটির সাথে সম্পর্ক শুরু করেন, তখন সে মেয়ে এবং তার মায়ের কাছে নিজেকে ১৬ বছর বয়সী বলে পরিচয় দিয়েছিল। পরবর্তীতে জানা যায়, তখন তার প্রকৃত বয়স ছিল ২১ বছর। তিনি কিশোরীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হন।
একটি আপস চুক্তির আওতায় প্রসিকিউশন পক্ষ প্রথম-ডিগ্রি ফৌজদারি যৌন হামলার দুটি অভিযোগ, শিশু যৌন নির্যাতনের একটি অভিযোগ এবং অপরাধ সংঘটনে কম্পিউটার ব্যবহারের অভিযোগ প্রত্যাহার করে।
পুলিশ জানায়, গত এপ্রিল মাসে ম্যাকম্ব কাউন্টির মামলায় ৫,০০০ ডলারের ব্যক্তিগত বন্ডে জামিনে থাকাকালীন উইলিস স্ন্যাপচ্যাটে পরিচিত পশ্চিম মিশিগানের ১৪ বছর বয়সী এক কিশোরীকে নর্থভিল টাউনশিপে নিজের বাড়িতে আসতে প্রলুব্ধ করেন এবং তার জন্য একটি উবার গাড়ির ব্যবস্থা করেন। সেখানে তাকে বাড়ির বেসমেন্টে থাকতে বাধ্য করে একাধিকবার যৌন  সম্পর্ক স্থাপন করে।
ঘটনার দুই দিন পর, ২৭ এপ্রিল ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে সেভেন মাইল ও শেলডন রোড এলাকার আশপাশে কিশোরীটিকে একা হাঁটতে দেখা যায়।
এই ঘটনায় উইলিসের বিরুদ্ধে ডেট্রয়েটের ওয়েইন কাউন্টি সার্কিট আদালতে প্রথম-ডিগ্রি ফৌজদারি যৌন আচরণের সাতটি অভিযোগ, অপহরণ, শিশু যৌন নির্যাতন এবং ১৬ বছরের কম বয়সী কিশোরীকে প্রলুব্ধ করার অভিযোগে বিচার শুরু হবে ৩০ মার্চ। প্রথম-ডিগ্রি যৌন অপরাধ ও অপহরণের অভিযোগগুলো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য।
ম্যাকম্ব কাউন্টির মামলার রায়ের অংশ হিসেবে উইলিসকে আজীবনের জন্য যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকতে হবে। তাকে প্রতি তিন মাস অন্তর সরাসরি হাজির হয়ে ঠিকানার সত্যতা যাচাই করতে হবে এবং ‘ওয়াইটের আইন’ অনুযায়ী শিশু নির্যাতন রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত থাকতে হবে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু