আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০১:২৯:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০১:২৯:৫৬ পূর্বাহ্ন
গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে নারীসহ তিনজন নিহত
গ্র্যান্ড র‍্যাপিডস, ২৮ জানুয়ারি : মঙ্গলবার গ্র্যান্ড র‍্যাপিডসে গুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন নারী এবং সম্ভবত কিশোর বয়সী দুই ছেলে রয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, গুলির পেছনের কারণ এখনো জানা যায়নি এবং এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিহত নারী ও দুই কিশোরের মধ্যে কোনো সম্পর্ক ছিল কি না, সে বিষয়েও পুলিশ বিস্তারিত জানায়নি। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে শহরের দক্ষিণ-পশ্চিম অংশের একটি বাড়িতে গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় সংবাদমাধ্যম WOOD 8-TV জানিয়েছে, সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। স্টেশনটির প্রতিবেদনে পুলিশ প্রধান এরিক উইনস্ট্রমকে উদ্ধৃত করে বলা হয়, “এটি এখানে আমার দেখা সবচেয়ে সহিংস দিনগুলোর একটি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, বিশেষ করে দুই তরুণের মৃত্যুর কারণে।” ঘটনার তদন্ত চলছে। গুলির বিষয়ে কোনো তথ্য থাকলে গ্র্যান্ড র‍্যাপিডস পুলিশের (৬১৬) ৪৫৬-৩৩৮০ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২