আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা

নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ০২:৫২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ০২:৫২:৫৫ পূর্বাহ্ন
নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না : রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঢাকা, ২৮ জানুয়ারি (ঢাকা পোস্ট) : মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নয়। নির্বাচনের ফলাফল নির্ধারণ করার অধিকার একমাত্র বাংলাদেশের জনগণের এবং শুধু বাংলাদেশের জনগণেরই। বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, আমরা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠাতব্য নির্বাচন নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, আমি ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। আমি এই নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য মুখিয়ে আছি।
তিনি আরও বলেন, গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করি, তিনি আমাকে বলেছিলেন যে তিনি আশা করছেন নির্বাচনের দিনটি একটি উৎসবমুখর দিন হবে। আমিও আশা করি এটি একটি আনন্দময় ও উৎসবপূর্ণ নির্বাচন হবে, যেখানে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রদূত বলেন, সিইসি যে তথ্যগুলো আমার সঙ্গে শেয়ার করেছেন, তাতে আমি অত্যন্ত সন্তুষ্ট। আপনাদের সবার মতো আমিও ১২ ফেব্রুয়ারির ফলাফলের অপেক্ষায় রইলাম। আশা করি আপনারা একটি অত্যন্ত সফল নির্বাচন সম্পন্ন করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট

আজ বর্ণাঢ্য আয়োজনে সিবিসাস নাইট