আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

স্কুল বাসের সঙ্গে সংঘর্ষে গাড়িচালকের মৃত্যু, শিক্ষার্থীরা নিরাপদ

  • আপলোড সময় : ২৮-০১-২০২৬ ১২:২৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০১-২০২৬ ১২:২৮:৫৮ অপরাহ্ন
স্কুল বাসের সঙ্গে সংঘর্ষে গাড়িচালকের মৃত্যু, শিক্ষার্থীরা নিরাপদ
ওয়াটারফোর্ড স্কুলের একটি বাস/Stephen Frye, MediaNews Group

ওয়াটারফোর্ড টাউনশিপ,  ২৮ জানুয়ারি : গত শনিবার সকালে শিশুদের বহনকারী রচেস্টার কমিউনিটি স্কুলসের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পন্টিয়াক জি৬ গাড়ির চালক নিহত হয়েছেন। তবে এ ঘটনায় অ্যালকোহল বা মাদক সেবনের কোনো ভূমিকা ছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।ওকল্যান্ড প্রেসের বরাকে এ খবর দিয়েছে দ্য ডেট্রয়েট নিউজ। 
ওয়াটারফোর্ড টাউনশিপের পুলিশ প্রধান স্কট আন্ডারউড জানান, সকাল ৮টার কিছু আগে টেলিগ্রাফ রোডের পশ্চিমে অবস্থিত হিউরন রোডের মাঝের লেন অতিক্রম করার সময় জোসেফিন স্ট্রিটের কাছে ওই দুর্ঘটনা ঘটে। ৩৮ বছর বয়সী হোয়াইট লেক টাউনশিপের বাসিন্দা গাড়িচালক ঘটনাস্থলেই মারা যান। তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হয়নি।
আন্ডারউড বলেন, দুর্ঘটনায় কোনো শিক্ষার্থী গুরুতর আহত হয়নি। তবে বাসে থাকা একজন শিক্ষককে সতর্কতামূলকভাবে ম্যাকলারেন ওকল্যান্ড হাসপাতালে নেওয়া হয়েছে। তার আঘাত জীবন-হুমকির মতো গুরুতর নয়।
রচেস্টার কমিউনিটি স্কুলসের কৌশলগত যোগাযোগের নির্বাহী পরিচালক লরি গ্রেইন জানান, শনিবার সকালে সুপারিনটেনডেন্ট নিকোলাস রুসো কর্মী ও অভিভাবকদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠান। সেখানে বলা হয়, দুটি স্কুল বাস প্রায় ৬০ জন শিক্ষার্থীকে মিশিগানের লেকল্যান্ডে একটি ডেকা (DECA) প্রতিযোগিতায় নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর শিক্ষার্থী ও কর্মীদের খোঁজ নেওয়া হয়েছে এবং সবাই নিরাপদে আছে। শিক্ষার্থীদের স্টোনি ক্রিক হাই স্কুলে ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর