আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন

  • আপলোড সময় : ৩০-০১-২০২৬ ০১:৫৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০১-২০২৬ ০১:৫৮:২৯ পূর্বাহ্ন
সাউথফিল্ডে অ্যাপার্টমেন্টে আগুন : ২৭ বাসিন্দা গৃহহীন
সাউথফিল্ড, ৩০ জানুয়ারি : বৃহস্পতিবার ভোরে সাউথফিল্ডের একটি চারতলা অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগার ঘটনায় ২৭ জন বাসিন্দা ও দুটি কুকুর গৃহহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
কর্তৃপক্ষ জানায়, ভবনের দুই বাসিন্দা ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাকর্মীরা তাদের হাসপাতালে নিয়ে যান। তবে এ ঘটনায় অন্য কোনো বাসিন্দা বা দমকলকর্মী আহত হননি। আগুনের কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
সাউথফিল্ড ফায়ার চিফ জোয়ি থোরিংটন এক বিবৃতিতে জানান, বৃহস্পতিবার ভোর ২টা ৪৪ মিনিটের দিকে নাইন মাইল ও গ্রিনফিল্ড রোডের কাছে ২৩১০৫ প্রভিডেন্স ড্রাইভে অবস্থিত অ্যাপার্টমেন্ট ভবনটিতে আগুন লাগার খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
তিনি বলেন, ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা ভবনের সামনের দিক থেকে ঘন ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করা হয়। ঘটনার জটিলতার কারণে অতিরিক্ত জনবল তলব করা হয় বলে জানান থোরিংটন। রয়্যাল ওক, বার্মিংহাম, ম্যাডিসন হাইটস, ফার্নডেল ও ব্লুমফিল্ড টাউনশিপের দমকল ইউনিটগুলো সহায়তায় এগিয়ে আসে। তিনি আরও বলেন, প্রতিকূল শীতকালীন আবহাওয়ার মধ্যেও দমকলকর্মীরা দক্ষতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
আগুন নেভানোর পর দমকলকর্মীরা দেখতে পান, ভবনটির চারটি তলাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে তিনটি অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং আরও পাঁচটি অ্যাপার্টমেন্টে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার চিফ জানান, গৃহহীন হয়ে পড়া বাসিন্দাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে সাউথফিল্ড ফায়ার বিভাগ আমেরিকান রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
উল্লেখ্য, গত দুই দিনের মধ্যে এটি সাউথফিল্ডে দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে মঙ্গলবার নাইন মাইল ও টেলিগ্রাফ রোডের কাছে একটি বাড়িতে আগুন লাগলে এক নারী নিহত হন এবং আরও তিনজন আহত হন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন