আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:২৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:২৮:১৭ অপরাহ্ন
যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান
ঢাকা, ৩১ জানুয়ারি : যারা বছরের পর বছর নিজেরাই উধাও ছিলেন, তারাই আজ মজলুমদের ‘গুপ্ত’ ও ‘সুপ্ত’ আখ্যা দিচ্ছেন—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এসব বাদ দিন, আগে সমালোচনার আয়নায় নিজের চেহারা দেখুন।” শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর কেরানীগঞ্জে শাক্তা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “যারা নিজেরাই গুপ্ত হয়ে বছরের পর বছর উধাও ছিল, তারাই আজ মজলুমদের বলে—তারা নাকি গুপ্ত আর সুপ্ত। ভাই, একটু নিজের দিকে তাকাই—এটাই ভালো হবে। আয়নায় নিজের চেহারা দেখুন, অন্যের চেহারা দেখে কোনো লাভ নাই।”
তিনি আরও বলেন, “দাঁড়িপাল্লা ও শাপলা কলির পক্ষে কাজ করতে গেলে যারা মা-বোনদের কাপড় খুলে দেওয়ার হুমকি দেয়, তারা আসলে মানুষ নয়। আল্লাহ না করুন—তারা যদি কখনো ক্ষমতায় আসে, তাহলে দেশের পরিবেশ কী হবে, একবার ভেবে দেখুন। মা-বোনেরা ঐক্যবদ্ধ হয়েছেন—আগামী ১২ তারিখেই তার ফল দেখা যাবে।”
জুলাই গণ-আন্দোলনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, “জুলাই স্মৃতি জাদুঘরে স্বৈরাচারের আয়না ঘরের অনেক প্রটোটাইপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবেন, তাদের সেখানে গিয়ে দেখা উচিত—মানুষের ওপর জুলুম করলে পরিণতি কী হয়, সেখান থেকেই শিক্ষা নেওয়া দরকার।”
একটি দল জুলাইকে স্বীকৃতি না দেওয়ার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম তারা জুলাইকে সম্মান করবে। কিন্তু বাস্তবে শহীদ পরিবারের সদস্যদের অসম্মান করা হয়েছে, তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি, দুর্নীতি, নিরীহ মানুষের জমি দখল, মামলা-বাণিজ্য বা মায়ের গায়ে হাত দেওয়া হতে পারে না। এসব কখনোই জুলাই চেতনার সঙ্গে যায় না।”
জুলাই সনদ ও সংস্কার বিষয়ে গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “জুলাই সনদ ও সংস্কারের জন্য গণভোটে তারা আমাদের সামনে আগাতে দেয়নি। পরে যখন জনগণ চাপ দিয়েছে, তখন গতকাল থেকে তারা গণভোটের কথা বলা শুরু করেছে। জুলাই না হলে ২০২৬ সালে কিসের নির্বাচন? জুলাই না হলে তো ২০২৯ সালেও ফ্যাসিবাদের অধীনেই নির্বাচন হতো। একদিকে ’২৬ সালে নির্বাচন চাইবে, আর অন্যদিকে জুলাই মানবে না—এটা হতে পারে না।”
সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম এবং ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর