আমেরিকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ , ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ মিশিগানজুড়ে আজ ঝড়-বৃষ্টি, টর্নেডোর সতর্কতা কানাডার সঙ্গে বিরোধে লেক অন্টারিওর নাম বদলাতে চান ট্রাম্প ভাড়ার বাড়ির নিরাপত্তা নিশ্চিতে ডেট্রয়েটের উচ্চাভিলাষী পরিকল্পনা ডিয়ারবর্ন হাইটসে পারিবারিক বিরোধে নারী নিহত, আহত ১ ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ

ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৫২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৫২:৪১ অপরাহ্ন
ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত
ক্লিনটন টাউনশিপ, ৩১ জানুয়ারি : মিশিগান অঙ্গরাজ্যের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ক্লিনটন টাউনশিপের ১৫ মাইল রোডের ২২২০০ ব্লকের একটি বাসভবনে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দোতলায় এক নারীকে গুরুতর গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। তাকে একাধিকবার গুলি করা হয়েছিল। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিকভাবে জীবন বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে মৃত ঘোষণা করা হয়।
ক্লিনটন টাউনশিপ পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত নারী ও বাড়ির এক পুরুষ সদস্যের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেই তর্ক তীব্র আকার ধারণ করলে ওই ব্যক্তি একটি হ্যান্ডগান বের করে নারীকে গুলি করেন।
পুলিশ জানায়, গুলির ঘটনার পর ওই ব্যক্তি নিজেই ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। পরে তাকে ঘটনাস্থল থেকেই হেফাজতে নেওয়া হয়। পুলিশ নিশ্চিত করেছে, এই ঘটনায় জনসাধারণের জন্য কোনো ধরনের হুমকি নেই।
ঘটনাটি তদন্তাধীন রয়েছে উল্লেখ করে ক্লিনটন টাউনশিপ পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কারও কাছে তথ্য থাকলে ৫৮৬-৪৯৩-৭৮০২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ডিয়ারবর্নে ট্রেনের ধাক্কায় ডিমেনশিয়ায় আক্রান্ত বৃদ্ধার মৃত্যু