আমেরিকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান

ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ৩১-০১-২০২৬ ০১:৫৪:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০১-২০২৬ ০১:৫৪:৪৩ অপরাহ্ন
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে সুইমিং পুলে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু
ইন্ডিপেন্ডেন্স টাউনশিপ, ৩১ জানুয়ারি : মিশিগান অঙ্গরাজ্যের ইন্ডিপেন্ডেন্স টাউনশিপে একটি ইনডোর সুইমিং পুলে ডুবে স্টার্লিং হাইটস সিটির চার বছর বয়সী এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় এই তথ্য নিশ্চিত করেছে।
শেরিফের কার্যালয়ের বরাতে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে ইন্ডিপেন্ডেন্স টাউনশিপের ৬১৬৭ হোয়াইট লেক রোডে অবস্থিত ডিয়ার লেক অ্যাথলেটিক ক্লাবে ঘটনাটি ঘটে। ক্লাবটির ওয়েবসাইট অনুযায়ী, শীতকালীন সময়ে তাদের ইনডোর সুইমিং পুল রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। নিহত শিশুটির পরিচয় ও অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি। ওকল্যান্ড কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার পরিস্থিতি জানতে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত

ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত