আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

আটলান্টিক সিটিতে বিএএসজের ‘পিঠা উৎসব’ ১০ ফেব্রুয়ারি

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০১:৫০:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০১:৫০:৪৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের ‘পিঠা উৎসব’ ১০ ফেব্রুয়ারি
আটলান্টিক সিটি, ২ ফেব্রুয়ারি : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে আগামী ১০ ফেব্রুয়ারি, মংগলবার সন্ধ্যায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির  উদ্যোগে ‘পিঠা উৎসব’-এর আয়োজন করা হয়েছে।
সিটির ২৭০৯ ফেয়ার মাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  ‘পিঠা উৎসব’-এর বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে সুহৃদ সমাবেশ, কথামালা,আড্ডা, বাহারি পিঠা পুলির প্রদশর্নী, আবৃত্তি ও সংগীত অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ ।
পিঠা উৎসব’-এর আয়োজন প্রসঙ্গে বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, বিজাতীয় সংস্কৃতিতে নতুন প্রজন্ম যখন গা ভাসিয়ে দিচ্ছে, নিজস্ব সংস্কৃতি আর কৃষ্টিতে আগ্রহ হারিয়ে ফেলছে, লোপ পাচ্ছে মানবিকতা- এমনই সময়ে অন্যান্যবারের  মতো আয়োজন করা হচ্ছে বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য আয়োজন ‘পিঠা উৎসব’।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা পিঠা উৎসবে অংশগ্রহণ করে তা সফল করার জন্য প্রবাসী বাংলাদেশীদের আমন্ত্রণ জানিয়েছেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর