আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

নবীগঞ্জে ৭ জুয়ারি গ্রেপ্তার

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৩ ১১:৫৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৩ ১১:৫৭:৫১ পূর্বাহ্ন
নবীগঞ্জে ৭ জুয়ারি গ্রেপ্তার
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ৩১ মে : নবীগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ নগদ ৭ হাজার দুই'শ পঞ্চাশ টাকা জব্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে নবীগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম, এসআই ছাইদুর রহমানসহ একদল পুলিশ ডিউটিরত অবস্থায় গোপন সংবাদে জানতে পারেন কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের মছব্বির মিয়ার ছেলে সোহেল মিয়ার বসত ঘরে টাকার বিনিময়ে একদল জুয়ারি জুয়া খেলছে। উক্ত সংবাদের ভিত্তিতে পুলিশ জুয়া খেলারত অবস্থায় উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রামের রাহেল মিয়া (৩২), সদরাবাদ গ্রামের জসিম উদ্দিন (৩৮), জুবেল মিয়া (২৭), ফিরোজ আলী (৩২), আইনপুর গ্রামের আব্দুল হক (৩৪), দক্ষিন তাজপুর গ্রামের মারুফ আহমদ (৩২) ও পিটুয়া গ্রামের আব্দুল হক (২৬) নামের ৭ জুয়ারিকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে এস.আই মোঃ জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। বুধবার সকালে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী