আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

  • আপলোড সময় : ০২-০২-২০২৬ ০৩:১৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০২-২০২৬ ০৩:১৭:০৯ পূর্বাহ্ন
প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ঢাকা, ২ ফেব্রুয়ারি :পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ৪ বছর এবং শেখ রেহানার সন্তান রাদওয়ান সিদ্দিক ও আজমিনা সিদ্দিককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক এই রায় ঘোষণা করেন।
রায়ে আদালত শেখ হাসিনাকে প্রতিটি মামলায় ৫ বছর করে মোট ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত ৬ মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে প্রতিটি মামলায় ২ বছর করে মোট ৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ৬ মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শেখ রেহানার ছেলে রাদওয়ান সিদ্দিক ও মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
দুই মামলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ সালাহ উদ্দিনসহ ১৪ জনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
পাঁচ বছরের দণ্ডপ্রাপ্ত অন্য ১২ জন হলেন—গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সহকারী সচিব পূরবী গোলদার, অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মো. অলিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, দুদকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) তন্ময় দাস, সাবেক সদস্য (পরিকল্পনা) মোহাম্মদ নাসির উদ্দীন, সাবেক সদস্য (উন্নয়ন) মেজর (অব.) সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি) মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক পরিচালক (এস্টেট ও ভূমি-২) কামরুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) মাজহারুল ইসলাম এবং সাবেক উপপরিচালক (এস্টেট ও ভূমি) নায়েব আলী শরীফ। সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া মামলায় অভিযুক্ত সাবেক রাজউক কর্মকর্তা খুরশিদ আলম আদালতে আত্মসমর্পণ করায় এবং তার শারীরিক অসুস্থতা বিবেচনায় তাকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ১৩ জানুয়ারি যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের তারিখ ধার্য করা হয়। আজ দুপুর ১২টা ১০ মিনিটে রায় ঘোষণা শুরু হয়। আদালত রায়ের সংক্ষিপ্ত অংশ পড়ে শোনান।
রায় ঘোষণার সময় কারাগারে থাকা একমাত্র আসামি রাজউকের সাবেক সদস্য (এস্টেট ও ভূমি) মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানাসহ তাঁকে কারাগারে পাঠানো হয়। শেখ হাসিনাসহ অন্য সব আসামি পলাতক রয়েছেন। আদালত সাজাপ্রাপ্ত প্রত্যেকের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করার নির্দেশ দেন।
গত বছর ৩১ জুলাই আদালত এ মামলায় শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরে ১০ কাঠা করে প্লট বরাদ্দ নেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড