আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

হবিগঞ্জে প্রাজ্ঞজনদের জন্মদিন উদযাপন ও আলাপচারিতা

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০২:৪৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০২:৪৮:২৮ পূর্বাহ্ন
হবিগঞ্জে প্রাজ্ঞজনদের জন্মদিন উদযাপন ও আলাপচারিতা
হবিগঞ্জ, ৩ ফেব্রুয়ারি : প্রত্যেক বর্ষীয়ান মানুষই এক একটা প্রজ্ঞা-পুস্তকের মতো। ওই প্রজ্ঞা-পুস্তকসমূহের নিকট থেকে যে আলোর বিচ্ছুরণ ঘটে, সেটা সমাজে ছড়িয়ে দেওয়ার কাজ করতে পারে এ ধরনের জন্মদিন পালন। আপনারা উভয়েই অর্ধ-শতকেরও বেশি সময় ধরে আপন আপন কৃতি ও কর্মের আলোকে সমাজকে আলোকিত করেছেন। এই আলোকের ঝর্ণাধারা ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্ম পরম্পরায়।
গত১ ফেব্রুয়ারি সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সমাজকে আলোকিত করা প্রাজ্ঞজন হবিগঞ্জের বিশিষ্ট নাগরিক অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদের ৭৬ তম ও ডাঃ মোঃ জমির আলীর ৭৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘অন্তরঙ্গ আলাপচারিতা’ অনুষ্ঠান বক্তাগণ এ কথা বলেন। উভয়ের বন্ধু ও শুভানুধ্যায়ীগণের আয়োজনে অনুষ্ঠিত ‘অন্তরঙ্গ আলাপচারিতা’র শুরুতে অধ্যাপক মোঃ ইকরামূল ওয়াদুদ ও ডাঃ মোঃ জমির আলীকে ফুলের তোড়া ও বই উপহার দিয়ে শুভেচ্ছা জানান, ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)  হবিগঞ্জ শাখা, খোয়াই থিয়েটার, হবিগঞ্জ সাহিত্য পরিষদ, পদক্ষেপ হবিগঞ্জ, শব্দকথা লেখক-পাঠক ফোরাম, ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ, প্রাকৃতজন, মাতৃছায়া শিশু কানন-এর কর্মী-সংগঠকরা। এছাড়াও শুভেচ্ছা জানান প্রবাস থেকে আগত মোঃ আব্দুল হক, মো: মাশুক আহমেদ, আফরোজা সিদ্দিকাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাট্য সংগঠনের কর্মী ও একঝাঁক শিশু-কিশোরেরা। 
উভয় ব্যক্তিত্বের প্রতি নিবেদিত শুভেচ্ছাপত্র পাঠ করে বিয়াম ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী নুজহাত নুয়েরি জাহান রুদাবা ও ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তাবাসসুম জাহান আরিদা। এরপর আলাপচারিতায় অংশ নেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক ড. শেখ ফজলে এলাহী, বীর মুক্তিযোদ্ধা ও ‘হবিগঞ্জ সমাচার’-এর সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, কবি ও কলামিস্ট তাহমিনা বেগন গিনি, সাহিত্যিক আয়েশা আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, এডভোকেট আশরাফুন্নেছা মুন্নি, সমাজকর্মী ফয়জুন নাহার শিমু, প্রভাষক গৌতম সরকার, মাতৃছায়া শিশু কাননের অধ্যক্ষ বন্ধু মঙ্গল রায়, পদক্ষেপ-এর সাধারণ সম্পাদক কুমকুম চৌধুরী, মানবাধিকার আইনজীবী ও পরিবেশ কর্মী এডভোকেট শায়লা খান, এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ, ইনার হুইল ক্লাব হবিগঞ্জের প্রেসিডেন্ট রওশন আরা, চারুকণ্ঠ শিল্পাঙ্গণের সংগঠক অজয় রায়, বাচিক শিল্পী গৌরী রায়, প্রভাষক হাবিব খোকন, নাট্যকর্মী চৌধুরী তাওহীদ বিন আজাদ, মো: আরিফ প্রমুখ।
আলাপচারিতা-পর্ব সঞ্চালনা করেন খোয়াই থিয়েটারের সভাপতি ও ধরা’র সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল। স্বাগত বক্তব্য রাখেন খোয়াই থিয়েটারের সহ-সভাপতি সিদ্দিকী হারুন।
অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ ও ডাঃ মোঃ জমির আলী তাঁদের বক্তব্যে নিজেদের দীর্ঘ জীবনের পথচলার নানা অভিজ্ঞতার কথা শোনান এবং এমন একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এডভোকেট আশারাফুনেছা মুন্নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ