আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু

আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত 

  • আপলোড সময় : ০৩-০২-২০২৬ ০২:৪৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০২-২০২৬ ০২:৪৯:২৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির সভা অনুষ্ঠিত 
আটলান্টিক সিটি, ৩ ফেব্রুয়ারি : নিউ জার্সি ষ্টেটের আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় স্থানীয় একটি ভেনুতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারওমেন কনস্ট্যানস ডেয়েস চ্যাপম্যান।
ভায় উপস্থিত ছিলেন এসেম্বলিওম‍্যান মরিন রোওয়ান, আটলান্টিক সিটির কাউন্সিল এট লারজ স্টিফানি মার্শাল, প‍্যাটিসিয়া বেইলি, ডেমোক্র্যাট কমিটি পারসন সুব্রত চৌধুরী, মুকতাদির রহমান,জেফ ডরসিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকরা।
সভায় কংগ্রেসম‍্যান পদে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতাকারী টিম আলেকজান্ডার ও আটলান্টিক কাউন্টির শেরিফ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সিয়ান রিগিন তাঁদের মিশন ও ভিশন উপস্থিত দলীয় নেতৃবৃন্দ ও কর্মী- সমর্থকদের সামনে তুলে ধরেন ।
সভায় চলতি বছরের নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের সর্বাত্মক সহযোগীতা করা, ফান্ড রাইজিংসহ সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে দলীয় নেতৃবৃন্দ  আলোচনা করেন।
এছাড়া সভায় ডেমোক্র্যাট দলীয় নেতৃবৃন্দ সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য  বিষয়ের উপর আলোকপাত করেন এবং তারই আলোকে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া

জুতা খুলে অফিসে প্রবেশ, মাধবপুরে মিশ্র প্রতিক্রিয়া