আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী
জনসভা ও প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং

নির্বাচনী বার্তা নিয়ে সিলেটে আসছেন জামায়াত আমীর

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:০২:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:০২:২৩ অপরাহ্ন
নির্বাচনী বার্তা নিয়ে সিলেটে আসছেন জামায়াত আমীর
সিলেট, ৫ ফেব্রুয়ারি : নির্বাচনী সফরে সিলেট আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। আগামী শনিবার (৭ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় ঐতিসাহিক সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জামায়াতের নির্বাচনী জনসভা তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়া জনসভায় ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
এদিকে আলিয়া মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভা ও আমীরে জামায়াতের সিলেট সফর উপলক্ষে সিলেট জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় নগরীর ধোপাদিঘীরপারস্থ ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় জোটের শীর্ষস্থানীয় মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও মহানগর ১১ দলীয় জোটের সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৩টায় আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভা জনসমূদ্রে পরিনত হবে ইনশাআল্লাহ। উক্ত জনসভায় সিলেট জেলার ৬টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীগণ এবং সুনামগঞ্জ জেলার ৪টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদেরকে পরিচয় করিয়ে দেয়া হবে। জনসভা সফলে ইতোমধ্যে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে। আমরা জনসভাকে সফল করতে সাংবাদিক বন্ধুগণসহ সিলেটবাসীর সহযোগিতা কামনা করছি। আমাদের জনসভা বিকেল ৩টায় শুরু হবে এবং সাড়ে ৪টার মধ্যে সমাপ্ত হবে। আমীরে জামায়াত হেলিকপ্টারে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করবেন। এর আগে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারে জনসভায় যোগদান করবেন। সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জের জনসভা বাতিল করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, জাতি নির্বাচনে ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। পতিত ফ্যাসিস্ট সরকার বিনাভোটে, মধ্যরাতে ও আমি-ডামি নির্বাচনের মাধ্যম মানুষের ভোটাধিকার হরণ করেছে। এবার মানুষ সবধরণের শঙ্কা মুক্ত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। কিন্তু অবৈধ অস্ত্র, থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসনের ব্যর্থতা ও সন্ত্রাসীদের গ্রেফতারে কার্যকর অভিযান না থাকায় জনমনে নানা আশঙ্কা বিরাজ করছে। এরই মধ্যে নগরীর চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী একটি রাজনৈতিক দলের আশ্রয়ে মাঠে সক্রিয় রয়েছে। এছাড়া সম্প্রতি নগরীর আম্বরখানা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ছিনতাইকারীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা, নগরীর সুবিদবাজার থেকে সেনাবাহিনী কর্তৃক এক সন্ত্রাসীকে আটকের পর ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ এবং তাকে দ্রুততম সময়ে মুক্ত করে ফুলেল সংবর্ধনা প্রদান অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি বলেন, সিলেটের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র আসার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের কার্যকর ভুমিকা চোখে পড়ছেনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ