আমেরিকা , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায় স্বাধীনতার ২৫০ বছর আজ, গর্বে উজ্জ্বল আমেরিকা ডিয়ারবর্নের ফেয়ারলেন মলে গোলাগুলি : নিহত ২, আহত ১ ওহাইওতে ডায়রিয়াজনিত পরজীবী সংক্রমণ, ৪৩ কাউন্টিতে আক্রান্ত ১৭৭ সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ
শেরিফের প্রশাসনিক ভবনে নতুন করে শনাক্ত

ওকল্যান্ড কাউন্টি আদালতে লেজিওনেলা নেই

  • আপলোড সময় : ০৫-০২-২০২৬ ১২:১৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০২-২০২৬ ১২:১৩:৫২ অপরাহ্ন
ওকল্যান্ড কাউন্টি আদালতে লেজিওনেলা নেই
ওকল্যান্ড কাউন্টি, ৫ ফেব্রুয়ারি : সর্বশেষ পরীক্ষায় ওকল্যান্ড কাউন্টির আদালত ভবনগুলোতে লেজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়নি। তবে নতুন করে শেরিফের প্রশাসনিক ভবনে লেজিওনেলা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কাউন্টি কর্তৃপক্ষ।
বুধবার সন্ধ্যায় প্রকাশিত কাউন্টির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ জানুয়ারি সার্কিট কোর্ট টাওয়ার, ওকল্যান্ড কাউন্টি জেল, শেরিফের প্রশাসনিক ভবন এবং লিটল ওকস চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার থেকে পানির নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় দেখা গেছে, শেরিফের প্রশাসনিক ভবন ছাড়া বাকি সব স্থাপনায় লেজিওনেয়ার্স রোগ সৃষ্টিকারী লেজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি নেগেটিভ ছিল।
কাউন্টি কর্মকর্তারা জানান, আদালত ভবনগুলোর ক্ষেত্রে এটি একটি ধারাবাহিক উন্নতির প্রতিফলন। গত ২৬ জানুয়ারি কাউন্টি জানায়, আদালতের একটি নমুনায় লেজিওনেলা পজিটিভ পাওয়া গিয়েছিল, যা আগের তিনটি পজিটিভ নমুনার তুলনায় কম ছিল।
তবে শেরিফের প্রশাসনিক ভবনে নতুন করে পজিটিভ ফলাফল পাওয়া যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। উল্লেখযোগ্য যে, ওই ভবন থেকে ১৩ জানুয়ারি সংগৃহীত নমুনায় লেজিওনেলা নেগেটিভ ছিল। কাউন্টির মুখপাত্র বিল মুলান জানান, শেরিফের প্রশাসনিক ভবনে কর্মীরা এখনো কাজ করছেন এবং নিরাপত্তার অংশ হিসেবে ভবনের পানির কলগুলোতে ওয়াটার ফিল্টার স্থাপন করা হয়েছে।
এক মাসেরও বেশি সময় আগে লেজিওনেলা শনাক্ত হওয়ার পর কাউন্টি তার বিভিন্ন স্থাপনায় পানি ফ্লাশ করার সিদ্ধান্ত নেয়। এর আগে শেরিফের দপ্তরের এক কর্মচারী লেজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পাশাপাশি, এপ্রিল মাসে লেজিওনেয়ার্স রোগে পজিটিভ হওয়া এক ব্যক্তি আদালত ভবন পরিদর্শনের তথ্যও জানিয়েছিলেন।
বৃহস্পতিবার ওকল্যান্ড কাউন্টির নির্বাহী ডেভ কুল্টার এক বিবৃতিতে বলেন, “ব্যাকটেরিয়া শনাক্ত না হওয়ার ফলাফল অত্যন্ত উৎসাহব্যঞ্জক। এটি প্রমাণ করে যে আমাদের সক্রিয় প্রতিকারমূলক ব্যবস্থা এবং সম্প্রসারিত পরীক্ষার কার্যক্রম কর্মচারী ও সাধারণ মানুষের জন্য ক্যাম্পাসকে নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখছে।”
কাউন্টি কর্তৃপক্ষ জানায়, লেজিওনেলা পরীক্ষা ও প্রতিরোধ কার্যক্রমে ফিল্টার স্থাপন ও নিয়মিত পরীক্ষাসহ এখন পর্যন্ত ৬ লাখ ডলারেরও বেশি অর্থ ব্যয় করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি

২৫০ বছর পূর্তিতে ভিন্নমাত্রার উৎসবে রঙিন আটলান্টিক সিটি