আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

হামজা চৌধুরীকে ঘিরে বার্মিংহামে উৎসবমুখর সন্ধ্যা

  • আপলোড সময় : ০৬-০২-২০২৬ ০১:২০:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০২-২০২৬ ০১:২০:৪৪ অপরাহ্ন
হামজা চৌধুরীকে ঘিরে বার্মিংহামে উৎসবমুখর সন্ধ্যা
লন্ডন, ৬ ফেব্রুয়ারি : বৃটেনে বহির্বিশ্বের সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন হবিগঞ্জ সোসাইটি ইউকে–এর উদ্যোগে হবিগঞ্জের কৃতি সন্তান, আন্তর্জাতিক ফুটবলার ও ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড়, বর্তমান বাংলাদেশ জাতীয় দলের সদস্য হামজা চৌধুরীর সম্মানে এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা ও গালা ডিনারের আয়োজন করা হয়। গত ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার, অনুষ্ঠানটি তিনটি পর্বে অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর আগেই বার্মিংহামের অভিজাত হলটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। পুরো হলজুড়ে হামজা চৌধুরীকে ঘিরে নান্দনিক ফেস্টুন ও ব্যানারে সাজানো হয় পরিবেশ। হামজা চৌধুরী হলে প্রবেশ করলে উপস্থিত অতিথি ও শিশু-কিশোররা বাংলাদেশের ছোট ছোট জাতীয় পতাকা নেড়ে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান—মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন ও স্মরণীয়।
হামজা চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন হবিগঞ্জ সোসাইটি ইউকের সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু, সেক্রেটারি এম. এ. মুন্তাকিম, উপদেষ্টা রানা মিয়া চৌধুরী ও শমশেদ বখত চৌধুরী এবং ট্রেজারার জিয়া তালুকদার।
সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুফতি আব্দুল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মাজেদুল হক চৌধুরী মিন্টু ও যৌথভাবে পরিচালনা করেন উপদেষ্টা রানা মিয়া চৌধুরী ও ট্রেজারার জিয়া তালুকদার।  স্বাগত বক্তব্যে সভাপতি হামজা চৌধুরী সহ সবাইকে স্বাগত জানান ও এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। 
পরে সোসাইটির সেক্রেটারি এম এ মুন্তাকিম তার বক্তব্যে হামজা চৌধুরী ও তার পরিবার আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেক্রেটারি তার বক্তব্যে সোসাইটির কার্যক্রম ও হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটির কার্যকরী মেম্বার হিসেবে সদস্যপদ গ্রহন করায় ধন্যবাদ জানান।
২য় পর্বে, ছিল হামজা চৌধুরীকে ক্রেষ্ট ও সদস্য পদ গ্রহন করায় বরন ও  হবিগঞ্জের প্রাইড গুনিজনদের এওয়ার্ড  প্রদান। প্রথমেই  হামজা চৌধুরীকে হবিগঞ্জ সোসাইটি ইউকের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর হামজা চৌধুরী নিজ হাতে হবিগঞ্জ সোসাইটি ইউকের উপদেষ্টা এবং বাংলা প্রেসক্লাব বার্মিংহামের সভাপতি মোহাম্মদ মারুফ আহমেদের হাতে “Outstanding Contribution to the Media” সম্মাননা প্রদান করেন।  মোহাম্মদ মারুফ আহমেদ প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা ও সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। তিনি একজন গুণী লেখক ও প্রাবন্ধিক হিসেবে সুপরিচিত। একই সঙ্গে প্রায় দুই দশক ধরে তিনি বাংলা ভয়েস পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, যা প্রবাসী বাংলা গণমাধ্যমে এক অনন্য দৃষ্টান্ত।
তারপরে সদ্য, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি ইউকের নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটে ১ম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এ রহমান অলি কে হবিগঞ্জ সোসাইটি ইউকে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অলির হাতে ক্রেস্ট তুলে দেন হামজা চৌধুরী। অলি ১৯৯৭ সালে ফটোসাংবাদিক হিসেবে সাপ্তাহিক হবিগঞ্জ পরিক্রমা পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন পরবর্তীতে ঢাকায় একটি দৈনিক পত্রিকায় সিনিয়র ষ্টাফ রিপোর্টার হিসেবে প্রায় ৮বছর কাজ করেন। প্রায় ২৮বছর যাবত এ পেশায় জড়িত। বর্তমানে নিউজ পোর্টাল “চেনেল এনআরবি ইউকে” এর চিপ এডিটর, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিশিগান এর ইউকে প্রতিনিধি হিসেবে কর্মরত।এওয়ার্ড বিতরন শেষে রাতের সুস্বাদু  ডিনার পরিবেশন করা হয়।
তৃতীয় পর্বে ছিল  ফটোসেশান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।  হামজা চৌধুরীর সাথে একে একে সবাই ছবি তুলেন আর পরে গান গেয়ে মাতিয়ে রাখেন হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী, এ রহমান রহমান অলি, এডভোকেট মীর গোলাম মোস্তফা আর বার্মিংহামের প্রখ্যাত গায়ক সেবুল। উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল উৎসাহে হবিগঞ্জবাসীগন অংশগ্রহণ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন