আমেরিকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

মুন্সিগঞ্জে বৌদ্ধ যুব পরিষদের দিনব্যাপী মিলনমেলা

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০১:১০:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০১:১০:১৩ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জে বৌদ্ধ যুব পরিষদের দিনব্যাপী মিলনমেলা
মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকা অঞ্চলের উদ্যোগে বার্ষিক পারিবারিক মিলনমেলা ও বনভোজন  দিনব্যাপি বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। 
গতকাল শুক্রবার ৬  ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের বজ্রযোগিনী অতীশ দীপংকর মেমোরিয়াল কমপ্লেক্সে  এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় এক অষ্টপরিস্কারসহ সংঘদান ভদন্ত করুনানন্দ থেরোর সভাপতির অনুষ্ঠিত হয়।  সংগঠক ও দানশীল ব্যক্তি মি: রুপায়ন কুমার বড়ুয়া পঞ্চশীল প্রার্থনা করেন।
এ উপলক্ষে বস্ত্র বিতরণ সভা উদ্বোধন করেন  করেন- এ আয়োজনের পৃষ্ঠপোষক, বিবিজেপি জাতীয় কমিটি ও বিবিজেপি ট্রাস্টের চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু। এতে প্রধান অতিথি ছিলেন- মুন্সীগন্জ সদরের  উপজেলা নির্বাহী অফিসার মি. মাসুদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন-বিবিজেপি ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি , সজীব বড়ুয়া সাজু। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপদেষ্টা ও বিবিজেপি ঢাকার প্রাক্তন সভাপতি, ট্রাস্টি রায় মোহন বড়ুয়া, উপদেষ্টা বিহারী লাল বড়ুয়া, প্রধান সমন্বয়কারি ও ট্রাস্টি  রুপায়ন কুমার বড়ুয়া, ধন্যবাদ প্রদান করেন বিবিজেপি ঢাকার অর্থ সম্পাদক ও ট্রাস্টি তাপস সিংহ। ধন্যবাদ বক্তব্য রাখেন - বিবিজেপি ঢাকার সভাপতি সৌমেন চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিবিজেপি ঢাকার সহসভাপতি ও ট্রাস্টি রবি বড়ুয়া ও সাধারণ সম্পাদক সজীব বড়ুয়া সাজু। এছাড়াও বিবিজেপি ঢাকার অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিবিজেপি ঢাকা অঞ্চলের সহ সভাপতি ট্রাস্টি এ্যনি চৌধুরী, সহ সাধারন সম্পাদক ট্রাস্টি সমীরণ কুমার বড়ুয়া দপ্তর সম্পাদক ট্রাস্টি লিটন বড়ুয়া,নির্বাহি সদস্য  ট্রাস্টি সুমন বড়ুয়া, সহ অর্থ সম্পাদক ট্রাস্টি প্রিতম বড়ুয়া, সহ দপ্তর সম্পাদক সুবিকাশ বড়ুয়া, ট্রাস্টি সীমা বড়ুয়া,  ট্রাস্টি কানন বড়ুয়া,  তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ট্রাস্টি হিরণ বড়ুয়া অভি, মহিলা সম্পাদক লাভলী বড়ুয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিমেল বড়ুয়া সানি  প্রমুখ।   
পরবর্তী পর্বে মহিলাদের জন্য পিলো পাসিং ও ছেলেদের জন্য হাড়িভাঙাসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিবিজেপি সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংগীত পরিবেশন করেন তাথৈ বড়ুয়া, সপ্তর্ষি বড়ুয়া, প্রত্যুষা ও অন্বেশা সিংহ। তবলায় সহযোগিতা করেন অরিত্র বড়ুয়া আর্য ও তাধিন বড়ুয়া।
সবশেষে খেলাধুলায় বিজয়ীদের এবং উপস্থিত সকল শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান বাস্তবায়নে বিভিন্ন দানীয় সামগ্রী দিয়ে সহযোগিতা করেন উপদেষ্টা রায় মোহন বড়ুয়া, রুপায়ন কুমার বড়ুয়া, শ্যামলী রানী সিংহ, সুমন বড়ুয়া ও সীমা বড়ুয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার

রংপুরে চার খুন : বদলি পুলিশ কমিশনার