আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

জামায়াত প্রার্থীর জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান, 

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০১:৩২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০১:৩২:৪১ পূর্বাহ্ন
জামায়াত প্রার্থীর জনসভায় ‘জয় বাংলা’ স্লোগান, 
পটুয়াখালী, ৭ ফেব্রুয়ারি : পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী জনসভায় বক্তব্য রেখে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল পৌর শহরের পাবলিক মাঠে আয়োজিত এ নির্বাচনী জনসভায় এবি পার্টির বাউফল উপজেলা আহ্বায়ক মো. রুহুল আমিন বক্তব্য দেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি হঠাৎ ‘জয় বাংলা, আসসালামু আলাইকুম’ বলে তার বক্তব্য শেষ করেন।
এ সময় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মুহূর্তের মধ্যেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নানা গুঞ্জন ও বিতর্কের সৃষ্টি হয়।
উল্লেখ্য, এবি পার্টির নেতা রুহুল আমিন ওই আসনে ‘ঈগল’ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হলেও জোট প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের পক্ষে প্রকাশ্যে সমর্থন দিয়ে আসছেন।
এ বিষয়ে রুহুল আমিন বলেন, “আওয়ামী লীগের অনেক সাধারণ ভোটার কোনো অপরাধের সঙ্গে জড়িত নন। তাদের সমর্থন ও ভোট পাওয়ার লক্ষ্যেই আমি ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছি। গ্রাম পর্যায়ে এখনো আওয়ামী লীগের বড় একটি ভোটব্যাংক রয়েছে। অপরাধে জড়িত মানুষের সংখ্যা খুবই সামান্য।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস