আমেরিকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ

ডেট্রয়েটে অভিযানে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, একজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০১:৫৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০১:৫৯:৫০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে অভিযানে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, একজন গ্রেপ্তার
জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র এবং নগদ টাকা/Detroit Police Department/X

ডেট্রয়েট, ৭ ফেব্রুয়ারি : ডেট্রয়েট পুলিশ বৃহস্পতিবার শহরের পূর্বাঞ্চলে জারি করা একটি ওয়ারেন্টের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক লাখ ডলারেরও বেশি মূল্যের সন্দেহজনক মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ জব্দ করেছে।
ডেট্রয়েট পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একাধিক পোস্টে জানিয়েছে, ইস্ট জেফারসন অ্যাভিনিউয়ের ৮৩০০ ব্লকে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হলেও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
পুলিশ জানায়, তদন্তের সময় কর্মকর্তারা জানতে পারেন, গ্রেপ্তার ব্যক্তি ক্র্যাক কোকেন তৈরি করে আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে বিতরণ করছিল। পুলিশ ‘এক্স’ (সাবেক টুইটার)-এ এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অভিযানে উদ্ধার করা অবৈধ মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ হাজার গ্রাম কোকেন, ৬৯.৫ গ্রাম ফেন্টানাইল এবং ১,৯০৩.৫ গ্রাম গাঁজা। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৫ হাজার ৯৮৫ ডলার।
ফেডারেল ড্রাগ এনফোর্সমেন্ট এজেন্সির তথ্যমতে, মাত্র ১ কিলোগ্রাম ফেন্টানাইল ৫ লাখ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। সে হিসাবে ডেট্রয়েটে জব্দ করা ৬৯.৫ গ্রাম ফেন্টানাইল তাত্ত্বিকভাবে ৩৪ হাজারেরও বেশি মানুষের প্রাণনাশের সক্ষমতা রাখে।
পুলিশ আরও জানায়, অভিযানে একটি এআর-১৫ রাইফেল, তিনটি হ্যান্ডগান, বিভিন্ন ধরনের মাদক প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম এবং ৩৪০ ডলার নগদ অর্থ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবারের এই অভিযানটি ডেট্রয়েটে সাম্প্রতিক সময়ে সংঘটিত উল্লেখযোগ্য কয়েকটি অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনার মধ্যে সর্বশেষ বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত মাসে ডেট্রয়েট পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, শহরের উত্তর-মধ্যাঞ্চলের দুটি গ্যাং-নিয়ন্ত্রিত এলাকা থেকে ১ লাখ ৭২ হাজার ডলারের বেশি মূল্যের মাদক, অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ডিসেম্বরে এফবিআই জানায়, ডেট্রয়েটে পরিচালিত এক অভিযানে ৩৬টি আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় এবং ওই অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ

আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ