আমেরিকা , রবিবার, ২৪ মে ২০২৬ , ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে সালমোনেলা সংক্রমণের বিস্তার, ৩১ অঙ্গরাজ্যে আক্রান্ত ১৮৪ মাউন্ট ক্লেমেন্সে শব্দদূষণ বিরোধে গুলিবর্ষণ, জুনে অ্যারেইনমেন্ট মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে বাসে ধাক্কা, মিশিগানে বিচারক অভিযুক্ত ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিলেটে র‍্যাব সদস্য ইমন আচার্য্য নিহত বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার ডেট্রয়েটে গোলাগুলির জেরে সাউথফিল্ড ফ্রিওয়ে বন্ধ ডেট্রয়েটে গুলিতে নিহত  দুই, অক্ষত উদ্ধার শিশু টানা সাফল্যের মুকুটে নতুন পালক, ১৫ পুরস্কার জিতলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত মার্কিন পতাকার রঙে সাজানো  ৫০ রিকশা ঘুরবে ঢাকার পথে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ মেমোরিয়াল ডে ঘিরে মিশিগানে পথে নামবেন ১.৩ মিলিয়নের বেশি মানুষ মেট্রো ডেট্রয়েটে আবাসন বাজারে বড় উল্লম্ফন, বাড়ির মূল্য ঊর্ধ্বমুখী সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে ভয়াবহ হামলা :  নিহত ৩, মৃত দুই সন্দেহভাজন ডেট্রয়েট শহরের কেন্দ্রে শত শত কিশোরের বিশৃঙ্খলা, একাধিক সংঘর্ষ বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের বৈঠক ড. ইউনূসসহ সাবেক ২৪ উপদেষ্টার  দেশত্যাগে নিষেধাজ্ঞা আবেদন কানাডা-যুক্তরাষ্ট্রের দরকষাকষির  নতুন ইস্যু গোর্ডি হাউ ব্রিজ

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না : ঢাকাস্থ মার্কিন দূতাবাস

  • আপলোড সময় : ০৭-০২-২০২৬ ০৩:২০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০২-২০২৬ ০৩:২০:২৩ অপরাহ্ন
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করা যাবে না : ঢাকাস্থ মার্কিন দূতাবাস
ঢাকা, ৭ ফেব্রুয়ারি : যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় (বি১/বি২) দেশটিতে অবস্থানকালীন কোনো ধরনের কর্মসংস্থান বা পারিশ্রমিক গ্রহণ করা সম্পূর্ণ অবৈধ বলে এক বিশেষ সতর্কবার্তায় জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। শনিবার (৭ ফেব্রুয়ারি) দূতাবাসের অফিসিয়াল মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, পর্যটন বা স্বল্পমেয়াদী সফরের জন্য ইস্যুকৃত এই ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে কোনো নিয়োগকর্তার অধীনে কাজ করা বা আর্থিক সুবিধা নেওয়া আইনত দণ্ডনীয়।
​বিবৃতিতে মার্কিন দূতাবাস ভিজিটর ভিসার আওতাভুক্ত কর্মকাণ্ডের সীমা নির্ধারণ করে দিয়েছে। দূতাবাস জানায়, বি১/বি২ ভিসাধারীরা কেবল কিছু নির্দিষ্ট ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে পারবেন, যার মধ্যে রয়েছে ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং পেশাগত সম্মেলনে অংশগ্রহণ। তবে এই ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করে সেখানকার কোনো প্রতিষ্ঠান থেকে বেতন বা পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। ভিসার শর্ত লঙ্ঘন করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বা আইনি জটিলতার সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ভিজিটর ভিসার অপব্যবহার রোধ এবং অভিবাসন আইন সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক কাজে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের ভিসার ধরণ ও এর সীমাবদ্ধতা সম্পর্কে সঠিক ধারণা রাখতেই এই বিশেষ বার্তা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
এর আগে, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প অভিবাসী ও ভিসা ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছেন। জানুয়ারিতে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করা হয়। এছাড়া বাংলাদেশ ভিসা বন্ড তালিকায় রয়েছে, যার কারণে বি১ বা বি২ ভিসার জন্য আবেদন করতে হলে প্রার্থীদের ৫–১৫ হাজার মার্কিন ডলার খরচ করতে হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন

সারাদেশ শিশু নিপীড়নের প্রতিবাদে হবিগঞ্জে নাগরিকবন্ধন