আমেরিকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে রেনেসাঁ সেন্টার নিয়ে ডেট্রয়েটে গণশুনানি, টাওয়ার ভাঙার বিরোধিতা বার্গার কিংয়ে সহকর্মীর মুখে  কামড়, গ্রেপ্তার মিশিগান কর্মী গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা

ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন : প্রপোজ ডে আজ

  • আপলোড সময় : ০৮-০২-২০২৬ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০২-২০২৬ ০২:৩৮:৪০ পূর্বাহ্ন
ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন : প্রপোজ ডে আজ
ওয়ারেন, ৮ ফেব্রুয়ারি : আজ প্রপোজ ডে, বিশ্বজুড়ে ভালোবাসার সপ্তাহের দ্বিতীয় দিন। এই বিশেষ দিনে প্রিয় মানুষের কাছে নিজের অনুভূতি প্রকাশ করে অনেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করেন। যারা দীর্ঘদিন ধরে তাদের মনের কথা লুকিয়ে রেখেছেন, তারা এই দিনটি ব্যবহার করে সম্পর্ককে নতুন নাম দিতে বা না বলা অনুভূতিগুলো জানাতে পারেন। প্রপোজ ডে তাই অনেকের জন্য এক অনন্য সুযোগ।
গতকাল ছিল রোজ ডে, ভালোবাসার সপ্তাহের সূচনার দিন। প্রতি বছর ৭ ফেব্রুয়ারি পালিত এই দিনটি প্রেমের এক আবেগঘন সূচনা হিসেবে পরিচিত। রোজ ডেতে প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী এবং প্রিয়জনরা একে অপরকে গোলাপ উপহার দিয়ে ভালোবাসা ও অনুভূতি প্রকাশ করেন।
ভালোবাসার এই সপ্তাহের প্রতিটি দিনই ভিন্ন ধরনের আবেগ প্রকাশের সুযোগ দেয়। বিশ্বজুড়ে এই সাতদিন ধরে পালিত হয় ভ্যালেন্টাইনস উইক, যা শেষ হয় ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে। সপ্তাহের প্রতিটি দিনই ভালোবাসাকে নতুনভাবে উপলব্ধি করার আহ্বান জানায়— ৯ ফেব্রুয়ারি চকলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে, ১১ ফেব্রুয়ারি প্রমিস ডে, ১২ ফেব্রুয়ারি হাগ ডে, ১৩ ফেব্রুয়ারি কিস ডে, এবং ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। প্রতিটি দিনই ভিন্ন ধরণের আবেগ ও ভালোবাসার প্রকাশের সুযোগ দেয়।
ভালোবাসা কেবল ফুল বা উপহারের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি অনুভূতিতে, কথায়, আলিঙ্গনে, ছোট ছোট মুহূর্তেও জীবন্তভাবে ফুটে ওঠে। রোজ ডে ও প্রপোজ ডে–এর মতো দিনগুলো মনে করিয়ে দেয়, যে সত্যিকারের ভালোবাসা প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ, প্রতিটি আন্তরিক কথায় প্রাণ পায়। ছোট ছোট এই মুহূর্তগুলোই সম্পর্ককে মজবুত করে, হৃদয়কে কাছাকাছি নিয়ে আসে এবং জীবনের স্মরণীয় অধ্যায় হিসেবে রাখে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স