আমেরিকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়েস্ট মিশিগানে মুসলিমবিরোধী বিতর্ক, উত্তেজনায় বাতিল সভা হেজেল পার্ক সিটি ম্যানেজারের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ওয়েস্টল্যান্ডে হত্যার পর  বাড়িতে আগুন, গ্রেপ্তার ১ আজ যুক্তরাষ্ট্রে ভেটেরানস ডে বেনসনের ট্রানজিশন টিমে বিতর্ক, সমালোচনায় নিজ দলের নেতারাও ফোর্ডের কারখানা থেকে যন্ত্রাংশ  চুরি, চারজনের বিরুদ্ধে অভিযোগ এক দশক পর যৌন নির্যাতনের মামলায় কালামাজুর দুই ব্যক্তির বিচার শুরু পশ্চিম মিশিগানে একাধিক ম্যাসাজ স্পায় এফবিআই অভিযান, আটক ৬ ডেট্রয়েটে পুলিশের দিকে তেড়ে আসা কুকুরকে গুলি, আহত দুই কর্মকর্তা ডেট্রয়েটের সিটি বাসে দুটি ঘোড়া! ভাইরাল ভিডিও ঘিরে রহস্য ওয়েস্টল্যান্ডে প্রেমিক-প্রেমিকার মৃত্যু, তদন্তে হত্যা ও আত্মহত্যার ধারণা ডেট্রয়েটের প্রায় অর্ধেক গির্জায় সপ্তাহান্তের মাসেস বন্ধের প্রস্তাব ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ

গভর্নর ও কমিউনিটির শুভেচ্ছায় সিক্ত সুব্রত চৌধুরী

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০২:১১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০২:১১:১৫ পূর্বাহ্ন
গভর্নর ও কমিউনিটির শুভেচ্ছায় সিক্ত সুব্রত চৌধুরী
নিউ জার্সি, ১০ ফেব্রুয়ারি : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটি নিবাসী লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরীর বাষট্টিতম জন্মদিন আজ। তাঁর জন্মদিনে তিনি নিউ র্সি রাজ্যের গভর্নর  মাইকি শেরিলের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।
সুব্রত চৌধুরীর  বাষট্টিতম জন্মদিন উপলক্ষে গভর্নর মাইকি শেরিল এক পত্রের মাধ্যমে তাঁকে  শুভেচ্ছা জানিয়েছেন এবং তাঁর মঙ্গল, উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। এছাড়া সুব্রত চৌধুরীকে আটলান্টিক কাউন্টির বিভিন্ন কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও মূলধারার নেতৃবৃন্দ, বিভিন্ন দেশের লেখক-সাহিত্যিক, সাংবাদিক তাঁকে বিভিন্ন মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছায়  সিক্ত করেছেন।
উল্লেখ্য, ১৯৬৪ সালের এই দিনে বাংলাদেশের চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে সুব্রত চৌধুরীর জন্ম। চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যৈষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী ২০১২ সালে অভিবাসীর মর্যাদা নিয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে আসেন। 
আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত সুব্রত চৌধুরী যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই সংবাদ মাধ্যমের সাথে যুক্ত হয়ে নিরলসভাবে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য কমিউনিটির সর্বমহলে তিনি বেশ প্রশংসিতও হয়েছেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি ছড়া,গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তাঁর খ্যাতি আছে। ইতোমধ্যে ছড়াগ্রন্থ ‘বিশ্ব বেহায়া’ ও ‘আতু বুতু কাতু কুতু’ শিরোনামে তাঁর রূপকথার বই প্রকাশিত হয়েছে। আবৃত্তি শিল্পী হিসাবে প্রবাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডেও  তাঁর সদর্প বিচরণ রয়েছে। আটলান্টিক সিটির পরিচিত ও প্রিয় মুখ সুব্রত চৌধুরী সামাজিক কর্মকান্ডেও নিজেকে সক্রিয় রেখেছেন। 
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, এনএএসিপি এর সাথে ওতপ্রোতভাবে জড়িত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক কর্মকান্ডের  সাথেও ওতপ্রোতভাবে জড়িত।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী প্রথম এশিয়ান আমেরিকান হিসাবে আটলান্টিক কাউন্টির “সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ” এর পর্ষদ সদস্য পদে  তিন বছরের জন্য তৃতীয় মেয়াদে নিয়োগ পেয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সুব্রত চৌধুরী আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নির্বাচিত সদস্য হিসাবে তৃতীয় মেয়াদে তিন বছরের জন্য দায়িত্ব পালন করছেন। তিনি আটলান্টিক সিটি ফ্রি পাবলিক লাইব্রেরির ট্রাস্টি বোর্ডেরও সদস্য। তিনি আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির নির্বাচিত কমিটি পারসন।
সুব্রত চৌধুরী চট্টগ্রাম এর বোয়ালখালী উপজেলার উত্তর ভূর্ষি গ্রামের স্বর্গীয় শৈবাল শংকর চৌধুরী ও স্বর্গীয়া রানী চৌধুরীর কনিষ্ঠ জামাতা। তিনি স্ত্রী লাকী চৌধুরী, দুই সন্তান অর্ঘ্য চৌধুরী ও অদ্রি চৌধুরীকে নিয়ে আটলান্টিক সিটিতে বসবাস করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

প্রকৃত সাংবাদিক কারা, তালিকা করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী