আমেরিকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা

নির্বাচন ঘিরে অপপ্রচার রুখতে সতর্ক থাকার আহ্বান ড. ইউনূসের

  • আপলোড সময় : ১০-০২-২০২৬ ০৯:০২:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০২-২০২৬ ০৯:০২:২০ পূর্বাহ্ন
নির্বাচন ঘিরে অপপ্রচার রুখতে সতর্ক থাকার আহ্বান ড. ইউনূসের
ঢাকা, ১০ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিতব্য গণভোটকে ঘিরে একটি চিহ্নিত মহল গুজব ছড়িয়ে ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা সহ্য করা হবে না।
মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। ভাষণে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে গণভোটের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা।
ড. ইউনূস বলেন, ‘নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি—একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মধ্যে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচন ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা এবং জনগণের আস্থাকে দুর্বল করা।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করছি—সতর্ক ও দায়িত্বশীল থাকুন। যাচাই না করে কোনো তথ্য শেয়ার করবেন না। গুজবের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হলো সচেতনতা ও সত্য। নির্বাচন নিয়ে যারা বিগত মাসগুলোতে উদ্দেশ্যমূলকভাবে সংশয় ও সন্দেহ সৃষ্টি করেছিল, তারা আজ সম্পূর্ণভাবে ভুল প্রমাণিত হয়েছে।’
জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন, ‘আপনারা সকল প্রকার অপপ্রচার থেকে নিজেদের দূরে রাখুন। তথ্য যাচাইয়ের জন্য সরকারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন। নির্বাচন-সংক্রান্ত সঠিক তথ্য জানতে “নির্বাচন বন্ধু” হটলাইন ৩৩৩-তে ফোন করুন।’
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে না।
‘এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার। এর একমাত্র উদ্দেশ্য আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা,’ বলেন ড. ইউনূস।
তিনি আশ্বস্ত করে বলেন, ‘নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৈশাখের ছোঁয়ায় মিশিগানের শিব মন্দিরে প্রাণের মিলনমেলা

বৈশাখের ছোঁয়ায় মিশিগানের শিব মন্দিরে প্রাণের মিলনমেলা