আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ
ওয়ারেনের বাসিন্দার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

প্রাক্তন স্ত্রীর বাগদত্তাকে ছুরিকাঘাত

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১২:৫২:২৫ অপরাহ্ন
প্রাক্তন স্ত্রীর বাগদত্তাকে ছুরিকাঘাত
জর্ডান কার্টিস/Warren Police Department

ওয়ারেন, ১১ ফেব্রুয়ারি : শহরে প্রাক্তন স্ত্রীর বাগদত্তাকে ছুরিকাঘাতের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, ৩১ বছর বয়সী জর্ডান কার্টিসকে সোমবার ওয়ারেনের ৩৭তম জেলা আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে “খুনের উদ্দেশ্যে হামলা”  অভিযোগ আনা হয়েছে।
আদালত কার্টিসের জন্য ৫ লাখ ডলারের বন্ড নির্ধারণ করেছেন। আগামী ১৯ ফেব্রুয়ারি তার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তিনি যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন। বুধবার পর্যন্ত আদালতের নথিতে কার্টিসের পক্ষে কোনো ব্যক্তিগত আইনজীবীর নাম উল্লেখ ছিল না। তবে জানা গেছে, মিশিগান ইন্ডিজেন্ট ডিফেন্স কমিশন তার আইনগত প্রতিনিধিত্ব করছে।
কর্তৃপক্ষ জানায়, গত শনিবার ওয়ারেনে ঘটে যাওয়া এক কথিত হামলার ঘটনাকে কেন্দ্র করে এ অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কার্টিস তার প্রাক্তন স্ত্রীর বাসায় সন্তানদের নিতে গিয়েছিলেন। এ সময় তার প্রাক্তন স্ত্রীর বাগদত্তা আসামির সঙ্গে কথা বলতে বাড়ি থেকে বাইরে আসেন। পুলিশের অভিযোগ, কথোপকথনের একপর্যায়ে কার্টিস ভুক্তভোগীকে একাধিকবার ছুরিকাঘাত করেন।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “সহিংসতার মাধ্যমে গার্হস্থ্য বিরোধের সমাধান হয় না। এ ধরনের আচরণের বিরুদ্ধে আইনের আওতায় দ্রুত ও কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ম্যাকম্ব কাউন্টি এমন কর্মকাণ্ড বরদাস্ত করবে না এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমার অফিস ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন