আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

ডেট্রয়েটের গ্যাস স্টেশনে গাড়িচাপায় হত্যা : সন্দেহভাজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০২-২০২৬ ১২:৫৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০২-২০২৬ ১২:৫৩:২৩ অপরাহ্ন
ডেট্রয়েটের গ্যাস স্টেশনে গাড়িচাপায় হত্যা : সন্দেহভাজন গ্রেপ্তার
ডেট্রয়েট, ১১ ফেব্রুয়ারি : শহরের পশ্চিমাঞ্চলের একটি গ্যাস স্টেশনে এক ব্যক্তিকে গাড়ি চালিয়ে হত্যা করার অভিযোগে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড ইউনিটের ক্যাপ্টেন মার্কাস থারলকিল জানান, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে ষষ্ঠ প্রিসিঙ্কটের কর্মকর্তাদের গ্রিনফিল্ড রোডের পশ্চিমে প্রিভোস্ট স্ট্রিট ও জয় রোড সংলগ্ন একটি গ্যাস স্টেশনে মারাত্মক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে ক্যাপ্টেন থারলকিল বলেন, “গ্যাস স্টেশনে ভুক্তভোগীকে নির্মমভাবে লাঞ্ছিত ও আক্রমণ করা হয়।”
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ভুক্তভোগী পেট্রোল কিনতে গ্যাস স্টেশনে এসেছিলেন। তিনি স্টেশনটির ভেতর থেকে বের হয়ে নিজের গাড়ির কাছে ফিরলে দেখতে পান, এক ব্যক্তি তার জিপের ভেতরে বসে আছে। এ সময় সন্দেহভাজন ব্যক্তি জিপ থেকে নেমে ভুক্তভোগীর ওপর হামলা চালায়।
তদন্তকারীদের ধারণা, সন্দেহভাজন ব্যক্তি হেঁটে গ্যাস স্টেশনে এসেছিল এবং হামলায় কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। তবে মারধরে ভুক্তভোগী গুরুতর আহত হন। পরে সন্দেহভাজন ব্যক্তি গাড়িতে উঠে একাধিকবার ভুক্তভোগীর উপর দিয়ে গাড়ি চালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তি জিপ নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। ডেট্রয়েট ফায়ার ডিপার্টমেন্টের চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলেই ভুক্তভোগীকে মৃত ঘোষণা করেন।
পরবর্তীতে শহর পুলিশের সদস্যরা গাড়িটি শনাক্ত করেন। মিশিগান স্টেট পুলিশ ও ডিয়ারবর্ন পুলিশের সহায়তায় অল্প সময়ের ধাওয়ার পর সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ক্যাপ্টেন থারলকিল বলেন, “এটি একটি এলোমেলো আক্রমণ বলে মনে হচ্ছে। এটি ছিল একটি জঘন্য কাজ।” তিনি আরও জানান, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। বুধবার ফোনে যোগাযোগ করা হলে সংশ্লিষ্ট গ্যাস স্টেশনের এক কর্মচারী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর