আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত

রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:৩৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:৩৭:৫১ পূর্বাহ্ন
রাজনীতির ভবিষ্যৎ আজকের ভোটে : মির্জা ফখরুল
ঠাকুরগাঁও, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজ নির্বাচনি এলাকায় ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় তিনি ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
ভোট প্রদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “মহান আল্লাহর রহমতে দেশের জাতীয় সংসদ নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ দিন এসেছে। এই ভোটই নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতি আগামী দিনে কোন পথে অগ্রসর হবে।”
তিনি আরও উল্লেখ করেন, এই পর্যায়ে পৌঁছাতে তাদের দীর্ঘ সংগ্রাম করতে হয়েছে। বিভিন্ন সময়ে দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি জানান, সেই সময় প্রায় দুই হাজার ছাত্র ও সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছিল।
মির্জা ফখরুলের ভোটকেন্দ্রের আওতায় রয়েছে তাঁর নিজ এলাকা তাঁতিপাড়া ছাড়াও শহরের আরও দুটি মহল্লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩,৩৬৮ জন। এর মধ্যে ফকিরপাড়া অঞ্চলে রয়েছেন ১,৬৮২ জন ভোটার, কালীবাড়ি বাজার ও মন্দিরসংলগ্ন এলাকায় ১,৫১২ জন এবং তাঁতিপাড়ায় ১৭৪ জন।
ভোটগ্রহণকে সহজ করার জন্য কেন্দ্রে মোট ১০টি বুথ স্থাপন করা হয়েছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও দায়িত্ব পালন করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ

কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ