আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ০২:৩৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ০২:৩৯:২০ পূর্বাহ্ন
২০১৮ সালে ভোট দিতে না পারলেও এবার পেরেছি : ডিএমপি কমিশনার
ঢাকা, ১২ ফেব্রুয়ারি: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ২০১৮ সালের অভিজ্ঞতার কথা স্মরণ করেন। তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে আমি এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন আমাকে গেট পার হতে বলা হলো না, কারণ গেট থেকে জানানো হয়েছিল, আমার ভোট ইতিমধ্যে দেওয়া হয়েছে। তাই আমি সেই সময় ফিরে আসতে হয়েছিলাম। তবে এবার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি।”
কমিশনার আরও জানান, “গত ছয় মাস ধরে নির্বাচন নিয়ে নানা গুজব শোনা গেলেও আজ ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে হচ্ছে। কোথাও কোনো অসুবিধা বা শঙ্কা নেই। প্রধান উপদেষ্টা একটি ঐতিহাসিক নির্বাচন চেয়েছিলেন, এবং বর্তমানে ভোটের পরিবেশ সেই লক্ষ্য অনুযায়ী এগোচ্ছে। মানুষ দীর্ঘ ১৭ বছর পর তাদের নাগরিক অধিকার ভোগ করছে। আমিও আনন্দিত যে, এবার আমি ভোটে অংশগ্রহণ করতে পেরেছি।”
তিনি উল্লেখ করেন, সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে এবং এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও ফল মেনে নেওয়ার অঙ্গীকার এসেছে। “যেহেতু ভোট স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে, সবাই ফল মেনে নেবেন। দিনভর একইভাবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলবে এবং সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফল প্রকাশ করা হবে,” বলেন ডিএমপি কমিশনার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী