আমেরিকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই জামিনে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের সম্পদ নয় : তারেক রহমান মার্কিনজুড়ে চুরির জাল, কলম্বিয়ান নাগরিকসহ চক্রের সাজা যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ব্যর্থ বার্মিংহামে ভোরের পার্টিতে বাগবিতণ্ডা থেকে গোলাগুলি, গ্রেপ্তার ১ মিশিগানে নতুন আবাসন বিল ঘিরে মতবিরোধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির বসন্তকালীন সমাবর্তনে বক্তব্য দেবেন গভর্নর রোজভিলে সড়ক দুর্ঘটনা, ৮৫ বছর বয়সী নারীর মৃত্যু যুক্তরাষ্ট্রে উৎপাদন খাতের কর্মসংস্থান আবারও ঘুরে দাঁড়াবে ওয়াশটেনাও কাউন্টির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের মামলা

হবিগঞ্জে  ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ড প্রবাসীর কারাদন্ড

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে  ভোটকেন্দ্রে উচ্ছৃঙ্খল আচরণ, ইংল্যান্ড প্রবাসীর কারাদন্ড
হবিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ) আসনের ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও ব্যালট পেপার ছিঁড়ে ফেলার অভিযোগে গোলাম রসূল রাসেল নামের এক প্রবাসীকে পাঁচ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় সূত্র জানায়, গোলাম রসূল রাসেল ইংল্যান্ডপ্রবাসী। তিনি ধানের শীষের সমর্থক বলে জানা গেছে। তাঁর বাবা আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। বেলা ১১টার দিকে তিনি ওই কেন্দ্রে গিয়ে হট্টগোল সৃষ্টি করেন। উপস্থিত কর্মকর্তারা তাঁকে শান্ত করার চেষ্টা করলে তিনি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ রয়েছে।
পরে তাঁকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে পাঁচ দিনের কারাদণ্ড দেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
পহেলা বৈশাখ : বাঙালির সর্বজনীন উৎসব ও  সাংস্কৃতিক উত্তরাধিকার

পহেলা বৈশাখ : বাঙালির সর্বজনীন উৎসব ও  সাংস্কৃতিক উত্তরাধিকার