আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’

অর্ধলক্ষাধিক ভোটে সুনামগঞ্জ-৫ এ মিলনের জয়

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:৩২:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:৩২:৪৭ পূর্বাহ্ন
অর্ধলক্ষাধিক ভোটে সুনামগঞ্জ-৫ এ মিলনের জয়
সুনামগঞ্জ, ১২ ফেব্রুয়ারি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। এতে মিলন অর্ধলক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
কলিম উদ্দিন আহমদ মিলন এই জয়ের মাধ্যমে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। এর আগেও তিনবার তিনি এই আসন থেকে জাতীয় সংসদে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার শক্তিশালী জনভিত্তি ও দলের সাংগঠনিক তৎপরতা এই বড় জয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন, এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) উৎসবমুখর পরিবেশে আসনের ১৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণার পর ছাতক ও দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে। তারা বিভিন্ন স্থানে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করছেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড