আমেরিকা , সোমবার, ০৯ মার্চ ২০২৬ , ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা সদর থানাকে ‘জিরো কমপ্লেইন থানা’ গড়ার ঘোষণা আইজিপির সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে চার বাহিনীর অভিযান শুরু নারী ক্ষমতায়নের ভিত্তি জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি কুমিল্লায় মন্দিরে ককটেল বিস্ফোরণ, পুরোহিতসহ আহত ৪ সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ আজ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বসম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ : তারেক রহমান সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন : পল কাপুর  যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ বাংলাদেশে মার্কিন নাগরিকদের  খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বসন্তের রঙে মিলনের দোলযাত্রা আজ চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল দুই দিনের সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী ভিসা স্থগিত, ভিজিট ভিসায় সমস্যা নেই : ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত, ইরানে ৪০ দিনের শোক

সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কামরুল জয়ী

  • আপলোড সময় : ১২-০২-২০২৬ ১১:৪২:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০২-২০২৬ ১১:৪২:৫৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের প্রার্থী কামরুল জয়ী
সুনামগঞ্জ, ১২ ফেব্রুয়ারি: সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জমান কামরুল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ১৭৭টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বির চেয়ে ৭১ হাজার ১৫৫ ভোটে এগিয়ে রয়েছেন।
প্রাপ্ত ফলাফলের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জমান কামরুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৬১ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তোফায়েল আহমদ পেয়েছেন ৯০ হাজার ৪০৬ ভোট।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, সব কেন্দ্রের ফলাফল একত্রিত করে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে নিশ্চিত হবে।
এবারের নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চারটি উপজেলা ও ২৩টি ইউনিয়নে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৭টি, এবং মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন, যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০, এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন। ভোটগ্রহণ সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স