আমেরিকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

রক্তচোষার নয়, অর্থনৈতিক মুক্তির বাজেট চাই : মোমিন মেহেদী

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ০২:১৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ০২:১৩:১৮ পূর্বাহ্ন
রক্তচোষার নয়, অর্থনৈতিক মুক্তির বাজেট চাই : মোমিন মেহেদী
ঢাকা, ০৩ জুন : ৭,৬১,৭৮৫ কোটি টাকার বাজেটে উন্নয়ন খাতে ২,৬১,৭৮৫ কোটি টাকা, যার সবটাই ঋণ নির্ভর হওয়ার তীব্র সমালোচনা করে নতুনধারা বাংলাদেশ এনডিবির  চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. স্বাধীনতার ৫২ বছর পর এসে স্বাধীনতার স্থপতি-বঙ্গবন্ধু কন্যার সরকারের কাছে রক্তচোষার নয়, অর্থনৈতিক মুক্তির বাজেট চাই জনতার পক্ষ থেকে।
তিনি নারায়ণগঞ্জ মহানগর শাখার প্রশিক্ষণ কাউন্সিল ও বাজেট প্রতিক্রিয়া আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, আজ জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৩-২৪ সালের যে বাজেট পেশ করেছেন তা তার মত কৃষক থেকে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া ‘আলাদিনের চেরাগ’ পাওয়া ব্যক্তিতের জন্য উপযোগি। যে কারণে এই বাজেটে সাধারণ মানুষের রক্তচোষার লক্ষ্যে করারোপকরা হয়েছে, একই সাথে কালোটাকা উদ্ধার, টাকা পাচার রোধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কোন পরিকল্পনা নেই। ৭,৬১,৭৮৫কোটি টাকার বাজেটে উন্নয়ন খাতে ২,৬১,৭৮৫ কোটি টাকা, যার সবটাই ঋণ নির্ভর। এই খাত সরকারের লুটপাটের বড় ক্ষেত্র। আর রাজস্ব খাতে যে ৫ লক্ষ কোটি টাকা আয় ধরা হয়েছে তার সবটাই ব্যয় হবে বেতন ভাতা বাবদ। শিক্ষা, চিকিৎসা খাতে বরাদ্দ বাড়েনি। মূল্যস্ফীতি ধরলে বরং বরাদ্দ কমেছে। বাজেটে ৬.৫% এর উপর মূল্যস্ফীতির কথা বলা হলেও তা নিয়ন্ত্রণের কোন দিকনির্দেশনা নেই। এতে করে গরীব নিম্ন আয়ের মানুষ আরো উচ্চ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত হবে। নানাভাবে নিম্ন আয়ের মানুষের উপর নতুনভাবে করারোপের প্রস্তাব করা হয়েছে। যা অপরাধের পর্যায়ে পরে। রাজস্ব আয় কোন ভাবেই ৫ লক্ষ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব নয়। আর উন্নয়ন খাতে ব্যাংক ও বিদেশি ঋণ যেমন আমাদের ব্যাংক খাতকে ডোবাবে, তেমনি বিদেশি ঋণের জালে আবদ্ধ হয়ে দেশ দেউলিয়া হবে। সামগ্রিকভাবে কৃষি উৎপাদন ব্যবস্থায় কোন দিকনির্দেশনা নেই, নেই মৌলিক শিল্প খাতেও। এক কথায় বলা যায় এটা সরকারের আগামী নির্বাচনকে সামনে রেখে কল্পনাবিলাসী অবাস্তব বাজেট। এ বাজেট জাতীয় অর্থনীতিকে ধ্বংস করবে আর জনগণের জীবনকে করবে আরো দূর্বিষহ।
ফতুল্লার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর সমন্বয়ক ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, মো, জীবন, মো. দানেশ, আল আমিন বৈরাগী, মামুন রায়হান প্রমুখ।  
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ

বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব : মিশিগান ফেস্ট, ২৮ মার্চ