আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

হবিগঞ্জ-২ এ নৌকার ঘাঁটিতে ধানের উত্থান

  • আপলোড সময় : ১৫-০২-২০২৬ ০২:৩১:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০২-২০২৬ ০২:৩১:৩৭ পূর্বাহ্ন
হবিগঞ্জ-২ এ নৌকার ঘাঁটিতে ধানের উত্থান
ওয়ারেন, ১৫ ফেব্রুয়ারি : হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নির্বাচনী ফলাফল স্থানীয় রাজনীতির চিরাচরিত সমীকরণকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোর ভোটের ধরন এবং আওয়ামী লীগের দীর্ঘদিনের ‘নিরাপদ’ ভোটব্যাংকে ভাঙন নতুন এক রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে।
কেন্দ্রভিত্তিক ফলাফলে বিস্ময়কর পরিবর্তন। বদলপুর, পাহাড়পুর, ঝিলুয়া, আড়িয়া মুগুর, মাকাল কান্দি ও হিলাল নগর, করচা, ভাটিপাড়াসহ বেশ কয়েকটি কেন্দ্রে ঐতিহাসিকভাবেই আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে ছিল। বিগত নির্বাচনগুলোতে এই কেন্দ্রগুলোতে বিএনপির ভোট প্রাপ্তি ছিল যৎসামান্য, এমনকি কোনো কোনো কেন্দ্রে শূন্য ভোট পাওয়ার রেকর্ডও ছিল বিএনপির।
তবে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনে এই চিত্রপট বদলে গেছে। পাহাড়পুরে ২০০৮ সালের সেই ৯৫ জন দলবদলকারীর ঘটনার পরও যেখানে বিএনপির বাক্সে মাত্র ৯০টি ভোট পড়েছিল, সেখানে এবারের নির্বাচনে বিএনপি বড় অংকের ভোটে জয়ী হয়েছে। ঠিক একইভাবে জয়ী হয়েছে মাকাল কান্দি, আড়িয়ামুগুর, ঝিলুয়া, বদলপুর, করচাসহ নৌকার দূর্গ খ্যাত কেন্দ্রগুলোতে। 
অতীতে এই আসনের সংখ্যালঘু ভোটাররা আওয়ামী লীগের জয়ের প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছেন। কিন্তু এবারের নির্বাচনে দেখা গেছে ভিন্ন চিত্র। অতীতে নৌকা ভরে ভোট দিয়েছে। সেই একই আদলে এবার ধানে গোলা ভরে দিয়েছে।  হিন্দু অধ্যুষিত কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি এবং ভোট প্রদানের ধরণ ইঙ্গিত দিচ্ছে যে, আওয়ামী লীগের একচেটিয়া সমর্থনে ফাটল ধরেছে।
স্থানীয়দের ভাষায়, এবার "নৌকার গোলা থেকে ধান বের হয়েছে।" অর্থাৎ, প্রথাগত আওয়ামী লীগ ভোটারদের একটি উল্লেখযোগ্য অংশ এবার ধানের শীষ বা বিএনপি প্রার্থীর দিকে ঝুঁকেছেন।
 'ফ্যাক্টর ডা. জীবন': ব্যক্তি ইমেজ ও নিরব বিপ্লব’। এই আসনে বিএনপির অভাবনীয় প্রত্যাবর্তনের পেছনে প্রধান কারিগর হিসেবে দেখা হচ্ছে ডা. সাখাওয়াত হাসান জীবনকে। স্থানীয় সাংবাদিকদের বিশ্লেষণ অনুযায়ী, ক্লিন ইমেজ বা ব্যক্তিগত গ্রহণযোগ্যতা নৌকার ভোটারদের ভোটমুখি করেছে। ২০০৮-এর পরাজয়ের পরও তিনি মাঠ ছাড়েননি। দীর্ঘ সময় ধরে জনগণের সাথে তার "তলে তলে" সংযোগ রক্ষা করার কৌশল এবার কাজে লেগেছে।
এলাকার রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ডা. জীবন ছাড়া অন্য কেউ প্রার্থী হলে এই আসনে বিএনপির পরাজয় ছিল অবধারিত। তার ক্লিন ইমেজ এবং পেশাগত পরিচয়ের কারণে দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি ভোট টানতে সক্ষম হয়েছেন। সময় ও রাজনৈতিক প্রেক্ষাপটেরও ছাপ পড়েছে বলে এলাকার অনেকের মন্তব্য। 

তোফায়েল রেজা সোহেল 
বার্তা সম্পাদক, সুপ্রভাত মিশিগান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি