আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

১০ বছর বয়সী বালকের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৩ ০৩:০৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৩ ০৩:০৬:৩০ পূর্বাহ্ন
১০ বছর বয়সী বালকের বিরুদ্ধে গাড়ি চুরির অভিযোগ
সাগিনা, ০৩ জুন : মিশিগান স্টেট পুলিশ জানিয়েছে, সাগিনাও কাউন্টির ১০ বছর বয়সী এক বালকের বিরুদ্ধে গত সপ্তাহান্তে একটি গাড়ি চুরি করে বার্চ রান-এর কাছে ইন্টারস্টেট ৭৫-এ গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। গত শনিবার এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন।  জেনারেল মোটরস কর্পোরেশনের ইন-ভেহিকেল সেফটি অ্যান্ড সিকিউরিটি কমিউনিকেশন সার্ভিস অনস্টার থেকে পুলিশ একটি ফোন পেয়েছিল যে বুয়েনা ভিস্তা টাউনশিপের হেস অ্যাভের একটি বাড়ি থেকে ২০১৭ সালের বুইক এনকোর চুরি হয়েছে। অনস্টার জানিয়েছে, গাড়িটি আই-৭৫-এ দক্ষিণ দিকে যাচ্ছিল। রাজ্য পুলিশ সদস্যরা ফ্রিওয়ের বার্চ রান প্রস্থানের কাছে গাড়িটি খুঁজে পায় এবং ট্র্যাফিক থামানোর চেষ্টা করে। চালক গাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান। এদিকে কর্তৃপক্ষ ৯১১নম্বরেও  কল পেয়েছে যে একটি শিশু আই-৭৫-এ গাড়ি চালাচ্ছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি গার্ডরেলের সঙ্গে ধাক্কা লেগে এসইউভিটির সামান্য ক্ষতি হওয়ার পর অনস্টার গাড়িটিকে নিরাপদে নিষ্ক্রিয় করে দেয়। গাড়ি থামার পর এক কিশোর গাড়ি থেকে বেরিয়ে পালিয়ে যায়, কিন্তু দ্রুত তাকে আটক করা হয়। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং ছেলেটিকে সাগিনাও কাউন্টি জুভেনাইল ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”