আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ

দলীয় প্রভাব নয়, নীতি-নিয়মেই চলবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১৮-০২-২০২৬ ১১:২৯:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০২-২০২৬ ১১:২৯:০৮ পূর্বাহ্ন
দলীয় প্রভাব নয়, নীতি-নিয়মেই চলবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী
ছবি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ফেসবুক পেইজ

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি: ধর্ম, বর্ণ ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকল নাগরিকের জন্য একটি নিরাপদ, স্বনির্ভর ও মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, পাহাড় কিংবা সমতলে বসবাসকারী মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান—এই দেশ সবার। দলমত ও ধর্ম যার যার হতে পারে, কিন্তু রাষ্ট্র সবার; একজন বাংলাদেশি হিসেবে প্রত্যেক নাগরিকের অধিকার সমান।
আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রোজাদাররা ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন গ্যাস, পানি ও বিদ্যুৎ সরবরাহ প্রত্যাশা করেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতোমধ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।
একই সঙ্গে নাগরিক দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেন তিনি। অপচয় রোধ ও কৃচ্ছ্রতা সাধনকে ঈমানি দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অফিস-আদালতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত গ্যাস, বিদ্যুৎ ও পানি ব্যবহার থেকে বিরত থাকাও ইবাদতের অংশ।
রাষ্ট্র পরিচালনায় অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটিয়ে তারেক রহমান বলেন, নবগঠিত সরকার গঠনের সুযোগ দিতে যারা বিএনপিকে ভোট দিয়েছেন, যারা দেননি কিংবা যারা ভোট প্রদান থেকে বিরত থেকেছেন—সবার অধিকার এই সরকারের প্রতি সমান। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয়, যখন তার প্রতিটি নাগরিক সমান মর্যাদা ও নিরাপত্তা পায় বলে তিনি মন্তব্য করেন।
আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতি-নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। দলীয় প্রভাব বা জোরজবরদস্তির পরিবর্তে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণকে সরকারের প্রধান অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, সারা দেশে জুয়া ও মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।
ভাষণে নিজের পূর্বঘোষিত পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত ২৫ ডিসেম্বর তিনি দেশবাসীকে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে অঙ্গীকার করেছিলেন, জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় তার বিস্তারিত উপস্থাপন করেন। জনগণ স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এখন সেই পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নই সরকারের প্রধান দায়িত্ব। ইতোমধ্যে সে কাজ শুরু হয়েছে এবং অঙ্গীকার পূরণের এই যাত্রায় ভবিষ্যতেও দেশবাসীর সমর্থন কামনা করেন তিনি।
পবিত্র রমজান মাসের প্রাক্কালে দেশবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী তার ভাষণ শেষ করেন। ধর্মীয় সম্প্রীতি, নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রতি তাঁর এই প্রতিশ্রুতি রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ