আমেরিকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবু সাঈদ হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ট্রাম্পের হুঁশিয়ারি : চুক্তি না মানলে ইরানে শক্তিশালী সামরিক পদক্ষেপ ইতিহাসের সর্ববৃহৎ অনুদান পেল ওয়েস্টার্ন মিশিগানের বিজনেস কলেজ আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ রাজনীতিতে নতুন মোড়: আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রেখে আইন পাস ওয়াটারফোর্ডে এলপিআর প্রযুক্তি অনুমোদন, গোপনীয়তা নিয়ে প্রশ্ন এনসিএএ বাস্কেটবল জয়ে অ্যান আরবারে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ট্রাম্প স্থগিত করলেন ইরানে আক্রমণ, দুই সপ্তাহের সময়সীমা ডেট্রয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন বিনামূল্যের বাস কর্মসূচি মিশিগানের কিশোরীকে যৌন নির্যাতনের দায়ে ভার্জিনিয়ার এক ব্যক্তির কারাদণ্ড দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে দিল্লির পথে ঢাকা দীর্ঘ আত্মগোপনের অবসান, পুলিশের জালে সাবেক স্পিকার শিরীন শারমিন আই-৯৪ সড়কে এমএসপি-র টহল গাড়িসহ তিন গাড়িতে ধাক্কা দিল এক চালক ফেডারেল কর্মকর্তাদের কথিত জিজ্ঞাসাবাদের পর ইউএমের চীনা গবেষকের মৃত্যু ইস্টার সকালে ডেট্রয়েটে অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু ডেট্রয়েটে সরকারি ভবনের ভেতরে দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ পুলিশ কর্মকর্তা বাংলা নববর্ষে নতুন রূপ : এবার ‘বৈশাখী শোভাযাত্রা’, আনন্দ-মঙ্গল বাদ ইরানে সাহসী উদ্ধার অভিযান : মার্কিন পাইলট ফিরেছেন নিরাপদে দক্ষিণ-পূর্ব মিশিগানে বন্যা সতর্কতা জারি দক্ষিণ-পূর্ব মিশিগানে টর্নেডো সতর্কতা জারি

মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন আরিফুল হক

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
মন্ত্রী হিসেবে প্রথমবার সিলেট আসছেন আরিফুল হক
সিলেট, ১৯ ফেব্রুয়ারি: মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পাঁচদিনের সফরে আজ বৃহস্পতিবার সিলেট আসছেন আরিফুল হক চৌধুরী। সোয়া দুইটায় ইউএস-বাংলা এয়ারলাইনস–এর একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করবেন।
নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম সিলেট সফর। বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, বৃহস্পতিবার সিলেটে এসে প্রথমে তিনি সার্কিট হাউসে অবস্থান করবেন। এদিন তার আর কোনো কর্মসূচি নেই। শুক্রবার দুপুরে তিনি হযরত শাহজালাল দরগাহ জিয়ারত ও জুমার নামাজ আদায় করবেন। বিকেলে দক্ষিণ সুরমা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে।
শনিবার সকালে তিনি মৌলভীবাজার সফর করবেন। সেখানে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান–এর কবর জিয়ারত, বরূনা মাদ্রাসা পরিদর্শন এবং পীর সাহেব রশীদুর রহমান ফারুক বর্ণভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে দাদা-দাদীর কবর জিয়ারত শেষে কমলগঞ্জ হয়ে সিলেটে নিজ বাসায় ফিরবেন।
রোববার সকাল থেকে সারাদিন নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর পরিদর্শন করবেন তিনি। এসব উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধিজনদের সঙ্গে মতবিনিময় করবেন।
সফরের শেষদিন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুরে বিমানযোগে ঢাকায় ফিরে যাবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার

লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার