আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে গুলিতে এক ব্যক্তির মৃত্যু, তদন্তে পুলিশ পিকচার্ড রকস ভাঙচুরে চারজনকে জরিমানা ও পার্কে প্রবেশ নিষিদ্ধ রোমুলাসে ইভি চার্জিং হাব নির্মাণের পরিকল্পনা টেসলার ত্রয়োদশ সংসদের স্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার কায়সার কামাল  আজ থেকেই প্রকৃত গণতন্ত্রের নতুন যাত্রা  : সংসদে প্রধানমন্ত্রী

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড বিতরণ

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ১২:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ১২:৫৩:২৫ পূর্বাহ্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড বিতরণ
লন্ডন, ১৯ ফেব্রুয়ারি: সাংবাদিক, গুণীজন ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনের একটি হলরুমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অভিষেক ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ২০২৬। সেমিনার, শিক্ষাবৃত্তি বিতরণ, অ্যাওয়ার্ড প্রদান, ম্যাগাজিন প্রকাশ, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্টজন, এমপি, ডেপুটি মেয়র, সংস্কৃতিকর্মী, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির বিদায়ী প্রেসিডেন্ট ও জগন্নাথপুর টাইমস–এর সম্পাদক সাজিদুর রহমান ২০২৬ খ্রিস্টাব্দের ১৫ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটিকে পরিচয় করিয়ে দেন। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয় এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
পরে অভিষেক অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির নতুন প্রেসিডেন্ট, বাংলা মিররের বিশেষ প্রতিনিধি ও ঢাকা পোষ্টের যুক্তরাজ্য প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে ঝাঁকজমকপূর্ন অনুষ্ঠান শুরু হয়।  অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সেক্রেটারী জেনারেল, এবিসি বাংলা নিউজের সম্পাদক ও ব্রিজবাংলা২৪ এর সাব-এডিটর আব্দুল বাছির। 
এ অনুষ্ঠানে একটি পর্বে “ বিশ্বব্যাপী ঝুঁকিপূর্ণ সাংবাদিকতা ও এআই ভূমিকা শীর্ষক সেমিনারে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন - এনজেলা রাসকিন ইউনিভার্সিটি, ক্যামব্রিজের সিনিয়র লেকচারার ডক্টর অসীম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ফয়ছল হোসেন চৌধুরী, এমবিই, এমএসপি (মেম্বার অব দ্য স্কটিশ পার্লামেন্ট)।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটন বারা কাউন্সিল–এর ডেপুটি মেয়র কাউন্সিলর সাহানারা নাসের এবং লন্ডন বারা অব ক্রয়ডন কাউন্সিল–এর ডেপুটি সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম। অতিথিবৃন্দ অভিষেক ম্যাগাজিন “অভিযাত্রা”–এর মোড়ক উন্মোচন করেন। 
অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শিক্ষাবৃত্তি ২০২৬ বাংলাদেশের সাংবাদিক শিক্ষার্থী ও সাংবাদিক পরিবারের শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে বৃত্তি বিতরণ করে। এ উদ্যোগকে অতিথিরা সময়োপযোগী ও প্রশংসনীয় হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও, রিপোর্টার্স ইউনিটির দুইজন সদস্যের সারা বছর সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “ইউকেবিআরইউ অ্যাওয়ার্ড ২০২৫” প্রদান করা হয়। 
সংগঠনের সদস্যদের নিজ নিজ পত্রিকায় প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ “ইউকেবিআরইউ বেস্ট ইনভেস্টিগেটিভ রিপোর্টার অব দ্য ইয়ার ২০২৫” ক্রেস্ট অর্জন করেছেন দৈনিক একাত্তরের যুক্তরাজ্য প্রতিনিধি ও ইউকে বাংলা গার্ডিয়ানের কন্ট্রিবিউটিং রিপোর্টার বেলাল আহমদ বকুল।
এছাড়া “ইউকেবিআরইউ বেস্ট ফিচার রাইটিং অ্যাওয়ার্ড ২০২৫” পেয়েছেন সংগঠনের সদস্য ও সিলেট মিরর–এর যুক্তরাজ্য প্রতিনিধি শাহ মনসুর আলী নোমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ নাহাশ পাশা, গবেষক ফারুক আহমেদ,  সাংবাদিক মতিয়ার চৌধুরী, সত্যবাণীর সম্পাদক সৈয়দ আনাস পাশা, সাবেক স্পিকার আহবাব হোসেন, জনমতের সহকারী সম্পাদক মোসলেহ উদ্দিন আহমদ, সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, স্বদেশ বিদেশের সম্পাদক  বাতিরুল হক সরদার, সাংবাদিক কামাল মেহেদী, পলিটিকা নিউজের সম্পাদক তানভীর আহমেদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আহাদ চৌধুরী বাবু, এসিসটেন্ট সেক্রেটারী আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সাবেক ট্রেজারার মুহাম্মদ সালেহ আহমেদ, অর্গানাইজিং এন্ড ট্রেনিং সেক্রেটারি আলাউর রহমান শাহীন, বাংলাদেশ প্রেসক্লাব ইউকের সভাপতি ও এবি নিউজের সম্পাদক শাকির হোসেন, শিক্ষক শাহ আবু নাসের সাজন, কবি মাশুক ইবনে আনিস, সংস্কৃতিকর্মী নুরুল ইসলাম, আলোকচিত্রশিল্পী জি আর সোহেল, কমিউনিটি একিটিভিস্ট পারভেজ কোরেশী বিইএম, গীতিকার জাহাঙ্গীর রানা, শহীদুর রহমান, সুরমা সেন্টারের ডিরেক্টর জালাল আহমেদ, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি ইমদাদুন খানম, এস কে এম আশরাফুল হুদা,  সহ-সভাপতি সাহেদা রহমান, ট্রেজারার মির্জা আবুল কাসেম, সাবেক সেক্রেটারী মিজানুর রহমান মিরু, জুবায়ের আহমদ, সদস্য জামাল আহমদ খান, শাহ বেলাল, দিলু চৌধুরী প্রমুখ। 
এ অভিষেক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিতরণ, শিক্ষাবৃত্তি বিতরণ ও সেমিনারে প্রশ্ন-উত্তর পর্বসহ বিভিন্ন প্রজেক্টে অংশ গ্রহণ করেন এবং উপস্থিত ছিলেন  ডক্টর আনসার আহমেদ উল্লাহ, সত্যবাণীর ম্যানেজিং এডিটর সৈয়দা ফেরদৌসি পাশা কলি, কাউন্সিলর সৈয়দ শেকুল ইসলাম,  ব্রিটিশ বাংলা নিউজের সম্পাদক এ টি এম মনিরুজ্জামান, সংস্কৃতিকর্মী হেলেন ইসলাম, এনএল২৪ সম্পাদক  নুরুন নবী আলী, নমস্তে গ্রুপের সিইও সাব্বির করিম, কমিউনিটি এক্টিভিস্ট আঙ্গুর আলী, চ্যানেল এনআরবি ইউকের সম্পাদক, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস এর লন্ডন প্রতিনিধি ও দৈনিক সুপ্রভাত মিশিগান এর ইউকে প্রতিনিধি এ রহমান অলি, আসমা মতিন, বাংলাভিউ এর জান্নাতুল ফেরদৌস ডলি, বাংলা সংলাপের ইমরান তালুকদার,  এনএল২৪ হেফাজুল করিম রাকিব, ইউকেটিভি বিডির চেয়ারম্যান আব্দুল মোমিন, দিপা হক, কমিউনিটি এক্টিভিস্ট কদর উদ্দিন, লন্ডন মটরস এর জাকির হোসেন,  মনুজ সম্পাদক কবি ফয়জুর রহমান ফয়েজ, আলোকচিত্র শিল্পী নাহিদ জায়গীরদার, ভয়েস অব টাওয়ার হ্যামেলেটস এর সম্পাদক এমডি সুয়েজ মিয়া, ডায়াল সিলেটের সম্পাদক সোহেল আহমেদ, তৌহিদুল করিম মোজাহিদ, সাংবাদিক শিপন মিয়া, জগন্নাথপুর টাইমস এর মিজানুর রহমান খালেদ, লন্ডন এন্টারপ্রাইজের মুহি মিকদাদ, কেয়ারার এসোসিয়েশনের সেক্রেটারি লিটন আহমদ, কমিউনিটি এক্টিভিস্ট সৈয়দ আশফাক আহমেদ, বাংলা সংলাপের মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সাংবাদিক শাহ শরীফ উদ্দিন,  হাফসা ইসলাম, টিএস চ্যানেলের সম্পাদক শাখাওয়াত ইসলাম ফরাজী এবং সাংবাদিক মুন্না মিয়া, সজীব আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল

হ্যামট্রাম্যাকে মিশিগান বিএনপির ইফতার মাহফিল