আমেরিকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল লেক মিশিগানে ভূমিকম্প মদ্যপ ড্রাইভিংয়ে তিন মৃত্যু, অভিযুক্ত  ইয়পের বিরুদ্ধে ছয় অভিযোগ ডেট্রয়েটের পশ্চিম প্রান্তে গাড়ি দুর্ঘটনা ও গুলিতে মৃত্যু, তদন্তে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে হুমকির অভিযোগে গ্রেপ্তার কাইল ব্রাউন এক হাজার ছুঁইছুঁই আক্রান্ত, মিশিগানে দ্রুত ছড়াচ্ছে পরজীবীজনিত ডায়রিয়া ফিলাডেলফিয়ায় বাংলাদেশি ডোরড্যাশ চালককে কাছ থেকে গুলি করে হত্যা মিশিগানে পরজীবী-জনিত ডায়রিয়ার ভয়াবহ হানা, আক্রান্ত ৭০০ ছাড়াল হ্যামট্রাম্যাকে আতশবাজি নিয়ে বিশৃঙ্খলা, সন্দেহভাজনদের শনাক্ত করছে পুলিশ ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে অনলাইন হুমকি, নিরাপত্তা জোরদার ৬৭ মিনিটের ধাক্কা সামলে মেসিরা কোয়ার্টার ফাইনালে সিলেটে শিল্পমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, বাণিজ্য-বিনিয়োগে গুরুত্ব সিলেটে সাত রঙের চায়ের আপ্যায়নে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত সিলেট–ম্যানচেস্টার আকাশপথে পুনরায় যাত্রা শুরু, স্বস্তিতে প্রবাসীরা মিশিগানে এখনও ৯৭ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন; আরও ঝড়ের আশঙ্কা কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে ব্রাজিলের বিদায়

মৌলভীবাজারে ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল

  • আপলোড সময় : ১৯-০২-২০২৬ ০১:১০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০২-২০২৬ ০১:১০:৫৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল
মৌলভীবাজার, ১৯ ফেব্রুয়ারি: জেলা সদরের ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অব ৬নং একাটুনা ইউনিয়ন (সিপিএ ইউ সিক্স) আয়োজিত মেগা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, সিজন-০৮–এর জমজমাট ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় কচুয়া ক্রিকেট গ্রাউন্ডে সফলভাবে সম্পন্ন হয়েছে।
ফাইনালে মুখোমুখি হয় টুর্নামেন্টের দুই শক্তিশালী দল ইউ এল নাইট রাইডার্স ও এস এস সুপার কিংস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে আহনাফ বকশি দুর্দান্ত লড়াই করে অর্ধশত রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে এস এস সুপার কিংস শুরুতে নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে পড়ে। তবে দলের অলরাউন্ডার রানা একাই প্রতিরোধ গড়ে তোলেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ১ উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নেয় এস এস সুপার কিংস।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এস এস সুপার কিংসের অলরাউন্ডার রানা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সামসুল খান। সেরা বোলার ও টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন রাকিব রাজা। সেরা ব্যাটসম্যানের পুরস্কারও পান সামসুল খান।
এছাড়া অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের নিয়ে আয়োজিত টুর্নামেন্ট-০২–এর চ্যাম্পিয়ন হয় কিংস ইলেভেন বিএম এবং রানার্স-আপ হয় এস টি টাইটান্স।
ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন সিপিএ ইউ সিক্স এর  সহ সভাপতি আলমগীর মিয়ার  সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ফয়েজ এর পরিচালনায় উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বিশিষ্ট ক্রীড়া সংগঠক মুহিতুর রহমান হেলাল, একাটুনা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী, যুব সংগঠক আহমেদ আহাদ, সমাজসেবক ছালিকুল আলম টুকু, নুরুল ইসলাম নানু, মুজিবুর রহমান, সাহাদ আহমেদ, জুয়েল আহমেদ, দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম সারজুল,পারভেজ আহমেদ,শাহ গিয়াস আহমেদ, গিয়াস আহমেদ এছাড়াও সংগঠনের সহ সভাপতি মুজাহিদ আহমেদ,সহ সাধারণ সম্পাদক জাকির আহমেদ রুমন, মুরাদ আহমেদ,ট্রেজারার  রাজন মিয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক অদুদ আহমেদ মুফতি,সদস্য সচিব সৈয়দ আবেদ , মাজেদ ইমন, রকি,ফাহিম পিটি,সাকিব, জিলু,এমদাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন অনুর্ধ্ব ১৯ জাতীয় দলের দুই কৃতি খেলোয়াড় আল ফাহাদ ও ইমন। অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে থেকে টেলিকনফারেন্সে অংশ নিয়ে  বক্তব্য রাখেন সিপিএ ইউসিক্স এর উপদেষ্টা ইউকে বিডি টিভি ও কচুয়া আল- মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ও টূর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির। 
চ্যাম্পিয়ান ও রানার্স-আপ দলসহ অংশগ্রহণকারী প্রতিটি দলকে ট্রফি, ক্রেস্ট এবং পুরস্কার হাতে তুলে দেওয়া হয়েছে। প্রতিবছরের মতো এবারও টুর্নামেন্ট ০১ ও ০২–এর টাইটেল স্পন্সর ছিলেন সাব্বির করিম ফাউন্ডেশন। টুর্নামেন্ট ০১–এর ১ম ও ২য় পুরস্কার প্রদান করেন সি পি এ ইউ সিক্স ইউকে শাখা। টুর্নামেন্ট ০২–এর ১ম পুরস্কার প্রদান করেন জুবেল খান এবং ২য় পুরস্কার প্রদান করেন নাহেদুর রহমান ইউকে। টুর্নামেন্ট ০১ ও ০২–এর ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করেন সুমন আহমেদ ইউকে।
এক্সসাইটিং প্লেয়ার পুরস্কার প্রদান করেন শাহ আলম (ফ্রান্স প্রবাসী), এবং ম্যাক্সিমাম সিক্স পুরস্কার প্রদান করেন স্মার্ট ডিজিটাল সাইন। এছাড়াও দেশ ও প্রবাসের অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন। সি পি এ ইউ সিক্স–এর পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সি পি এ ইউসিক্স-এর উপদেষ্টা, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন ও কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্ট–এর ফাউন্ডার্স চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এবং টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাব্বির করিম ফাউন্ডেশন–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মোসাব্বির করিম সাব্বির তাদের বক্তব্যে সিপিএ ইউসিক্সের ৮ম আসর শুরু থেকে ফাইনাল পর্যন্ত সুন্দর ও সফলভাবে পরিচালনা করার জন্য দায়িত্বরত সকলকে অভিনন্দন জানান।
অতিথিবৃন্দ বলেন, অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও টুর্নামেন্ট অব্যাহত থাকবে এবং একাটুনা ইউনিয়নের দেশ ও প্রবাসে বসবাসরত প্রবাসীদের সঙ্গে মিলে এই আয়োজনকে আরও বড় আকারে এগিয়ে নেওয়ার আহবান জানান।
পরিশেষে, যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখার এবং একাটুনা ইউনিয়নের যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আলমগীর মিয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জন্মতিথিকে মানবসেবার দিনে পরিণত করলেন ড. অরুণ জ্যোতি ভিক্ষু

জন্মতিথিকে মানবসেবার দিনে পরিণত করলেন ড. অরুণ জ্যোতি ভিক্ষু