আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

অমর একুশে আজ : রক্তঋণে দীপ্ত বাঙালির গৌরবগাথা

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০১:৩২:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০১:৩২:৪১ পূর্বাহ্ন
অমর একুশে আজ : রক্তঋণে দীপ্ত বাঙালির গৌরবগাথা
ওয়ারেন, ২১ ফেব্রুয়ারি : ইতিহাসের পাতায় রক্ত পলাশ হয়ে ফোটা বীর শহীদদের রক্তে রাঙানো মহান একুশে ফেব্রুয়ারি আজ। বাঙালি জাতির ইতিহাসে বেদনা, চিরগৌরব ও অহংকারে মহিমান্বিত এই দিনটি একই সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন-শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম সুসংগঠিত প্রতিরোধ এবং জাতীয় চেতনার উন্মেষ ঘটে ১৯৫২ সালের এই দিনে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতি অর্জন করে মাতৃভাষার মর্যাদা। সেদিন রাজপথ রঞ্জিত হয়েছিল ভাইয়ের রক্তে।
সারা বিশ্বের কোটি কণ্ঠ আজ উচ্চারণ করবে আবদুল গাফফার চৌধুরী রচিত কালজয়ী গান—‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। এই গান কেবল একটি সংগীত নয়; এটি বাঙালির আত্মপরিচয়, শোক ও সংগ্রামের চিরন্তন প্রতীক।
ভাষা শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই মর্যাদা বাঙালি জাতিকে রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তির সংগ্রামে নতুন প্রেরণা জুগিয়েছিল। এরই ধারাবাহিকতায় সূচিত হয় স্বাধিকার আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনীকে পরাজিত করে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় নতুন এক স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র—বাংলাদেশ।
একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর গৌরবোজ্জ্বল অধ্যায় বিশ্ব ইতিহাসে অনন্য। ভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মদান করার এমন দৃষ্টান্ত বিরল। মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় দিবসটি পালিত হয়ে আসছে।  সারাবিশ্বের মতো মিশিগানে ও ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। আলোচনা সভা, কবিতা পাঠ ও দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশিরা গভীর শ্রদ্ধায় ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করবেন। একুশ তাই কেবল একটি দিন নয়; এটি বাঙালির আত্মমর্যাদা, অধিকারচেতনা ও অমর আত্মত্যাগের শাশ্বত প্রেরণা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন