আমেরিকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু মেডিকেল রিপোর্টে ‘চমৎকার  স্বাস্থ্যের’ অধিকারী ট্রাম্প শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ লিভোনিয়ায় ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার হেজেল পার্কে ‘আফটার-প্রম’ পার্টিতে গুলিবর্ষণ : নিহত ১, আহত তরুণী; আটক ১ স্টেট নির্বাচন ঘিরে প্রার্থীদের পক্ষে অবস্থান স্পষ্ট করল এমআইবিএডিসি ‘মানুষে বিনিয়োগেই টেকসই উন্নয়ন সম্ভব’- মেয়র শেফিল্ড প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ‘না’ বলেও  পুরো দরজা বন্ধ করলেন না হুইটমার ব্রাইটন টাউনশিপে শিশু অপহরণ চেষ্টার ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার

আটলান্টিক সিটি  স্কুল জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:০৬:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:০৬:২৮ পূর্বাহ্ন
আটলান্টিক সিটি  স্কুল জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 
আটলান্টিক সিটি, ২১ ফেব্রুয়ারি : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সিটির স্কুল জেলার উদ্যোগে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি , শুক্রবার সকালে আটলান্টিক সিটি হাই স্কুলে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ শীর্ষক আলোচনা সভা, গদ্য পাঠ,  কবিতা আবৃত্তি ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে কথামালায় অংশগ্রহণ করেন নিউ জার্সি ষ্টেটের এসেম্বলিওম‍্যান মওরিন রোওয়ান, আটলান্টিক সিটি হাই স্কুলের অধ্যক্ষ কনস্টেনস চ‍্যাপম‍্যান, সিটির কাউন্সিলর এট লারজ সোহেল আহমেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল,  ট্রাস্টি বোর্ডের সভাপতি আব্দুর রফিক।
আলোচকরা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে  স্কুল জেলায় বহুজাতিক সমাজ ব্যবস্থায় বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র-ছাত্রীদের মধ্যে মাতৃভাষার প্রতি তাদের আগ্রহ ও তা অন্তরে ধারণ ও লালন করে বেড়ে ওঠার লক্ষ্যে স্কুল জেলার এই প্রয়াসকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে আটলান্টিক সিটি হাই স্কুলের বিভিন্ন ভাষা-ভাষীর ছাত্র- ছাত্রী ও শিক্ষকরা তাদের নিজ নিজ মাতৃভাষায় গদ্য, পদ্য পাঠ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মিদহাত সিদ্দিকী ও জাভোন জোনস।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পূর্ণাঙ্গ  যুবদল কেন্দ্রীয় কমিটি ঘোষণা