আমেরিকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ প্রবেশনের শর্ত ভঙ্গের অভিযোগে ফের বিপাকে ফেডারেল বিচারক লুডিংটন জেট স্ট্রিমের খেলায় বদলে যাচ্ছে মিশিগানের গ্রীষ্ম সেরা যৌনসঙ্গী প্রশ্নে কেনেডি জুনিয়রের নাম নিলেন ম্যাডোনা ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে  ভিসা সেবায় নতুন গতি ফ্রেজারে পুলিশ গুলিতে কিশোর  নিহত, প্রশাসনিক ছুটিতে কর্মকর্তা মনরো টাউনশিপে গাছ কাটার সময় শ্রমিক নিহত ওয়ারেন সিটি প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল আদালতে চার্চের মামলা এক মাসে দুই পূর্ণিমা, আজ  আকাশে উঠছে ‘ব্লু মুন’  উত্তর মিশিগানে দাবানল সতর্কতা, এক এলাকা থেকে বাসিন্দা সরানো শুরু অটোপাইলট মোডে চলা টেসলা পুকুরে পড়ে, চালকের মৃত্যু

তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:৪৯:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:৪৯:১১ পূর্বাহ্ন
তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, ২১ ফেব্রুয়ারি : প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কাজ শুরু করেন। কার্যালয়ে তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অনেকের নাম ধরে ডেকে কথা বলেন। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এমন আন্তরিক আচরণে মুহূর্তের জন্য প্রোটোকল দূরে সরে যায়।
এ সময় তিনি কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন। এসময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডাক টিকিট উন্মোচন করেন। রাজনৈতিক মহল মনে করছে, নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু ও একুশের কর্মসূচি—দুটিই সরকারের জন্য তাৎপর্যপূর্ণ সূচনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ষার তিনটি পঞ্চপদী  

বর্ষার তিনটি পঞ্চপদী