আমেরিকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি : ভাষা-পরিচয়ের প্রশ্ন তুললেন মন্ত্রী

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ১২:৩৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ১২:৩৫:২৩ অপরাহ্ন
ইনকিলাব শব্দ নিয়ে আপত্তি : ভাষা-পরিচয়ের প্রশ্ন তুললেন মন্ত্রী
সিরাজগঞ্জ, ২১ ফেব্রুয়ারি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা ‘ইনকিলাব’ শব্দ ব্যবহার করছে, যা অন্যদের ভাষা। তিনি আরও মন্তব্য করেন, যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কখনো টেকসই উন্নতি করতে পারে না। আজ শনিবার দুপুরে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “চব্বিশের গণ-অভ্যুত্থানের পরও আমরা আমাদের ভাষাকে যথাযথভাবে রক্ষা করতে পারিনি। এ জন্যই পারিনি—আমরা ইতিহাসের প্রতি যত্নবান নই। আর যে জাতি তার ইতিহাস জানে না, সে কোনো দিন উন্নতি করতে পারে না।”
তিনি আরও উল্লেখ করেন, “বাংলা ভাষার প্রতি যদি আমরা আরও যত্নবান হই, আজকের ছেলেমেয়েরা বিদেশি শব্দ ব্যবহার করত না। ‘ইনকিলাব’—যা আমাদের ভাষার অংশ নয়—এটি এখন তাদের ভাষার অংশ হয়ে যাচ্ছে।”
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা স্মরণ করে মন্ত্রী বলেন, “আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দিতে এবং সমাজ পরিবর্তনের জন্য। তবে আজ দেখছি সমাজ উল্টো পথে যাচ্ছে। ছেলেরা এখন অন্য ভাষার শব্দ ব্যবহার করছে।” ব্রিটিশ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সেই সময়ে ব্রিটিশরা এসে দেশের রাজনীতি ও সংস্কৃতিতে অনেক ক্ষতি করেছে। ভাষা আন্দোলনের শহীদরা আমাদের রাষ্ট্রভাষাকে সংরক্ষণের জন্য আত্মত্যাগ করেছিলেন। তাদের বীজই পরে স্বাধীনতার যুদ্ধের ভিত্তি হিসেবে রূপ নেয়।” মন্ত্রী বলেন, নিজের দেশ, ভাষা, সংস্কৃতি ও সম্পদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল  সোসিয়েশনের অভিষেক সম্পন্ন

লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল  সোসিয়েশনের অভিষেক সম্পন্ন