আমেরিকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন

ওয়ারেনে অগ্নিসংযোগ-গুলি চালানোর অভিযোগে চারজন অভিযুক্ত

  • আপলোড সময় : ২১-০২-২০২৬ ০২:০০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০২-২০২৬ ০২:০০:৩৭ অপরাহ্ন
ওয়ারেনে অগ্নিসংযোগ-গুলি চালানোর অভিযোগে চারজন অভিযুক্ত
বাম থেকে কেনেথ ব্লেভিন্স, এলিজা ইনগ্রাম, কিথ মেলিডিস বেলামারিয়া সোর্জ/Warren Police Department

ওয়ারেন, ২১ ফেব্রুয়ারি : অগ্নিসংযোগ ও গুলি চালানোর অভিযোগে তিন পুরুষ ও এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটে শহরের একটি বাড়িতে, যেখানে গুলি চালানো ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
রোজভিলের ১৮ বছর বয়সী কেনেথ ব্লেভিন্স এবং ওয়ারেনের বাসিন্দা এলিজা ইনগ্রাম (১৯), কিথ মেলিডিস (১৮) এবং বেলামারিয়া সোর্জকে (১৯)  বৃহস্পতিবার ৩৭তম জেলা আদালতে হাজির করা হয় ।
ওয়ারেন পুলিশ জানিয়েছে যে, ব্লেভিন্সের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। ইনগ্রাম, মেলিডিস ও সোর্জের বিরুদ্ধেও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।
তদন্তকারীরা জানান, ঘটনাটি মঙ্গলবার সকাল ৯:৫০ টায় শুরু হয়  চ্যাম্পেইন অ্যাভিনিউয়ের ১৩০০০ ব্লকের একটি বাড়িতে, যা ইন্টারস্টেট ৬৯৬ এবং শোয়েনহার রোডের কাছাকাছি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ব্যক্তি বাড়িতে আগুন লাগাতে দাহ্য পদার্থ ব্যবহার করেন এবং পরে গুলি চালান। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং কোনো হতাহতের খবর নেই। পুলিশ তদন্তে ব্লেভিন্স ও মেলিডিসকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। তাদের দাবি, ঘটনাটি সোর্জের সাথে ডেটিং সম্পর্ক নিয়ে ঝগড়ার জের ধরে ঘটেছে।
পুলিশ জানিয়েছে, তদন্তে এসইউভিটি ট্র্যাক করে রোজভিলের একটি বাড়িতে শনাক্ত করা হয়। নজরদারির সময় সন্দেহভাজনরা ভিন্ন একটি গাড়িতে উঠলে পুলিশ তাদের পিছু নেয়। গ্রোসবেক হাইওয়ে এবং ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিটের কাছে গাড়িটি থামানোর চেষ্টা করা হয়, কিন্তু চালক  যাকে ইনগ্রাম হিসেবে শনাক্ত করা হয়েছে — দ্রুত গতিতে পালিয়ে যায় এবং প্রায় পুলিশের গাড়িতে ধাক্কা দেয়। পরে গাড়ির ভেতর থেকে ইনগ্রাম, মেলিডিস ও সোর্জকে গ্রেপ্তার করা হয়। অনুসন্ধান পরোয়ানার ভিত্তিতে ওয়ারেনের বাড়ি তল্লাশি করে ব্লেভিন্সকেও গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনায় জড়িত এক কিশোর সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং তাকে প্রাপ্তবয়স্ক হিসেবে অভিযুক্ত করা হবে কিনা তা নির্ধারণ করছে প্রসিকিউশন। আদালতের রেকর্ডে শুক্রবার পর্যন্ত ব্লেভিন্স, ইনগ্রাম, মেলিডিস এবং সোর্জের আইনজীবীদের তালিকা ছিল না। মামলার শুনানি চলছে ৩৭তম জেলা আদালতে। পরবর্তী শুনানির তারিখ ৫ মার্চ নির্ধারণ করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ

বাংলাদেশ-ভারত সম্পর্কের অন্যতম ভিত্তি সাংস্কৃতিক ঐতিহ্য : অনিরুদ্ধ দাশ