আমেরিকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার

হবিগঞ্জে বিএনপি নেতা গ্রেফতারকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ১০:৩০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ১০:৩০:১০ পূর্বাহ্ন
হবিগঞ্জে বিএনপি নেতা গ্রেফতারকে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ
হবিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাহুবল উপজেলা শাখার সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারকে আটক করেছে পুলিশ ও ডিবি। বাহুবল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম–এর সঙ্গে তার মোবাইল ফোনে কথোপকথনের একটি অংশ বিভিন্ন যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করা হয়।
দলীয় নেতাকর্মীদের দাবি, ওসি ও তুষারের মধ্যকার সম্পূর্ণ কথোপকথন প্রকাশ না করে আংশিক অডিও ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে। তারা পূর্ণাঙ্গ অডিও প্রকাশের দাবি জানান। গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা বাহুবলের মীরপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়ক প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়। পরে রমজানে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তুষারের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়।
তবে নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাকে মুক্তি না দিলে পুনরায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে তারা আরও বলেন, ওসি সাইফুল ইসলাম বাহুবল থানায় যোগদানের পর থেকে বিভিন্ন অপরাধী চক্রের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন। সাম্প্রতিক বিষয়টি স্থানীয় নেতাকর্মীরা জানার পর ওসিকে সতর্ক করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর জের ধরেই তুচ্ছ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিকে ক্ষমতার অপব্যবহার করে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিএনপি নেতাকর্মীরা ওসি সাইফুল ইসলামের অপসারণ এবং ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড

ট্রয়ের ছুরিকাণ্ডে এক বছরের কারাদণ্ড