আমেরিকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয় থেকে ভার্চুয়ালি ‘নজরুল  বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মিশিগানে বাংলাদেশি রেস্টুরেন্টে চুরি মসজিদে হামলার হুমকির অভিযোগে ম্যাডিসন হাইটসে সন্দেহভাজন গ্রেপ্তার ২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা

মিশিগানে সংগীত ও আবৃত্তিতে প্রাণবন্ত ভাষা দিবস

  • আপলোড সময় : ২২-০২-২০২৬ ১১:৩০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০২-২০২৬ ১১:৩০:৫৩ পূর্বাহ্ন
মিশিগানে সংগীত ও আবৃত্তিতে প্রাণবন্ত ভাষা দিবস
ওয়ারেন, ২২ ফেব্রুয়ারি : মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে গতকাল রোববার দুপুরে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। “অমর একুশে” শীর্ষক দুই পর্বের এক বর্ণাঢ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা সভা। কেন্দ্রের চিফ কো-অর্ডিনেটর মৃদুল কান্তি সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা ও তথ্যবহুল বক্তব্য প্রদান করেন মৃত্তিকা সরকার। তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, একুশের চেতনা এবং প্রবাসে বাংলা ভাষা চর্চার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন।
এরপর বক্তব্য রাখেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ দেবাশীষ মৃধা ও চিনু মৃধা। তারা মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা গড়ে তোলার আহ্বান জানান।
কমিউনিটি ও সাংস্কৃতিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় ডাঃ সুলতানা গজনভীকে। আয়োজকরা তার দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এছাড়া গত বছরের ১ম মিশিগান বইমেলায় অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবীদের মাঝে সার্টিফিকেট ও স্যুভেনির বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকদের মধ্যে সার্টিফিকেট ও স্যুভেনির গ্রহণ করেন মৃদুল কান্তি সরকার, চিন্ময় আচার্য্য, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, কমলেন্দু পাল, সৌরভ সরকার, শামীম শহীদ, মৌসুমী চক্রবর্তী, মৌসুমী দত্ত,  রাজর্ষি চৌধুরী গৌরব, তন্ময় আচার্য্য অন্তু, অমিতা মৃধা ও মৃত্তিকা সরকার।
দ্বিতীয় পর্বে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা দক্ষতার সঙ্গে পরিচালনা করেন মৌসুমী চক্রবর্তী। বর্ণিল এ আয়োজনে ছিল নাটিকা, পুষ্পস্তবক অর্পণ, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক সংগীত, একক ও দ্বৈত নৃত্য, লালনগীতি, ভায়োলিন পরিবেশনা এবং শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ।
মৌসুমী চক্রবর্তীর গ্রন্থনায় মঞ্চস্থ নাটিকায় অভিনয় করেন সংগীতা পাল ও শিশুশিল্পীরা। নেপথ্য কণ্ঠে ছিলেন অনন্ত সাইফ ও পপি দাস। তাদের সাবলীল পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে।

নটরাজ শিল্পীগোষ্ঠীর অজিত দাস, দীপক দে, রতন হাওলাদার, প্রতিভা কোপালি, গৌরি আচার্য্য বেবী, রাজশ্রী শর্মা, নীলিমা রায়, সংগীতা পাল, সুস্মিতা চৌধুরী ও চিনু মৃধা সমবেত কণ্ঠে জাতীয় সংগীতসহ একাধিক দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সুর ও আবেগের মেলবন্ধনে পরিবেশনাগুলো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে। ছোটদের আবৃত্তিতে ছিল “একুশের ছড়া”, যা উপস্থিত সবার মাঝে বিশেষ সাড়া ফেলে।
আবৃত্তি পরিবেশন করেন শাহীন ইসলাম, সাইফ সিদ্দিকী, পপি দাস, লিসা জামান, রূপা ভট্টাচার্য ও তন্ময় আচার্য্য। তাদের কণ্ঠে একুশের কবিতা ও চেতনার উচ্চারণ অনুষ্ঠানকে করে তোলে আরও অর্থবহ ও স্মরণীয়।
দ্বৈত নৃত্যে দর্শকদের মুগ্ধ করেন মাহিকা সরকার ও স্পৃহা দাস। একক ফিউশন নৃত্যে ভাষা আন্দোলনের আবেগময় পরিবেশনা উপস্থাপন করেন মৃত্তিকা সরকার, যেখানে ব্যবহৃত হয় “আমি বাংলায় কথা কই” ও “রাষ্ট্রভাষা বাংলা চাই” প্রভৃতি ঐতিহাসিক স্লোগান ও সংগীত। এছাড়াও নৃত্য পরিবেশন করেন অন্তরা অন্তি।
বাংলা স্কুল অব মিউজিক-এর শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। সংগীত পরিবেশন করেন লাকি পাল, শ্রেয়শী রায়, প্রজিতা বিশ্বাস, প্রমিতা বিশ্বাস, পুষ্মিতা বিশ্বাস, সুহানি দাস, দেবর্ষি রায় ও অদিতি রায়। তবলায় সঙ্গত করেন প্রণবিন্দু বিশ্বাস।
সমাপনী সংগীত পরিবেশন করেন রূপা রায় — “ও আমার বাংলা মা তোর”।
পুরো অনুষ্ঠানজুড়ে ছিল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, সাংস্কৃতিক চেতনার উন্মেষ এবং নতুন প্রজন্মের প্রাণবন্ত অংশগ্রহণ। প্রবাসে থেকেও বাংলা ভাষা ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে এ ধরনের আয়োজন নিঃসন্দেহে কমিউনিটির জন্য গর্বের বিষয়। “অমর একুশে”-র এই আয়োজন আবারও প্রমাণ করল—
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, ভাষা আমাদের আত্মপরিচয়, আমাদের আত্মার স্পন্দন।
পুরো অনুষ্ঠানের সাউন্ড পরিচালনায় ছিলেন রাজর্ষি চৌধুরী গৌরব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা

নিউইয়র্কে আব্দুল বাছিতের স্মরণে  জালালাবাদ এসোসিয়েশনের শোকসভা