আমেরিকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেটিং সঙ্গীদের ওপর হামলায় ডেট্রয়েটের এক ব্যক্তি অভিযুক্ত সমকামী-ইহুদিদের টার্গেট করে হামলার ছক, মিশিগানে যুবকের জেল হ্যামট্র্যাম্যাকে কিশোরী অপহরণে ডেট্রয়েটের ব্যক্তি অভিযুক্ত মেট্রো ডেট্রয়েটে ঝড় ও বন্যার শঙ্কা ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হ্যামট্রাম্যাকে কিশোরী অপহরণ : সন্দেহভাজনকে আদালতে সোপর্দ আজ রাতের ঝড়ে লণ্ডভণ্ড অ্যান আরবার : জরুরি সেবায় ব্যস্ত পুলিশ-দমকল পশ্চিম মিশিগানে দুই টর্নেডোর তাণ্ডব : ক্ষয়ক্ষতির আশঙ্কা ডিয়ারবর্ন হাইটস চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে ছয় নারীর মামলা মেট্রো ডেট্রয়েটে ভারী বৃষ্টির সতর্কতা টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী  ‘নববর্ষের ঐকতান’ থিমে ঢাকায় জমকালো বৈশাখী শোভাযাত্রা জীর্ণতা পেছনে ফেলে নতুন বছরের পথে বাঙালি, স্বাগত ১৪৩৩ ইঙ্কস্টারে গুলিবর্ষণে দুই কিশোর নিহত, তদন্ত চলছে ‘আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা থাকব সামনের সারিতে’ : জামায়াত আমির সম্প্রীতি ও মূল্যবোধই গণতন্ত্রের মূল শক্তি : প্রধানমন্ত্রী উত্তর মিশিগানে বন্যার তাণ্ডব, বিমানবন্দরসহ বিভিন্ন এলাকা প্লাবিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধে দক্ষিণ-পূর্ব মিশিগানের বায়ু এখন আরও নির্মল ওরিয়ন টাউনশিপে সড়ক দুর্ঘটনায় ফার্মিংটন হিলসের বাসিন্দা নিহত, আহত ৩ ডেট্রয়েটে গ্যাস স্টেশনে চালককে গুলি করে গাড়ি ছিনতাই

ইউনিভার্সিটি অব মিশিগানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

  • আপলোড সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৬ ১২:৫৮:৫৩ পূর্বাহ্ন
ইউনিভার্সিটি অব মিশিগানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি
অ‍্যান আরবার, ২৪ ফেব্রুয়ারি : বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় আমেরিকার অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি অব মিশিগান- এর অ‍্যানআরবার ক্যাম্পাসে পালিত হয়েছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
দিবসটি উপলক্ষে ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে। সংগঠনের সদস্যরা ক্যাম্পাসে কাঠ দিয়ে নির্মাণ করেন একটি সুদৃশ্য অস্থায়ী শহীদ মিনার। যা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসার প্রতীক হয়ে ওঠে।
শুক্রবার দুপুরে তীব্র শীত উপেক্ষা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহীদ মিনারে সমবেত হন এবং অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা।

শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। যেখানে বাংলা ভাষার ইতিহাস এবং বিশ্বমঞ্চে বাংলার গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। সংগঠনের সেক্রেটারি রাইসা চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিভার্সিটি অব মিশিগান-এর প্রফেসর ড. ফাইজুল হক, আরডিআয়ান কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আহসান হাবীব, সংগঠনের কো-প্রেসিডেন্ট আয়মন মোস্তফা ও সাহশা আমনি, ভাইস প্রেসিডেন্ট সাহরান হাসানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শুধু বাংলাদেশি শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন দেশের অন্যান্য ভাষাভাষী শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। তারা বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস জেনে গভীর শ্রদ্ধা ও সম্মান প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার