আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

দুর্নীতির মামলায় যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

  • আপলোড সময় : ২৫-০২-২০২৬ ০৩:০৯:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৬ ০৩:০৯:১৯ পূর্বাহ্ন
দুর্নীতির মামলায় যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট-কে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়, দুটি পৃথক ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড হবে। পাশাপাশি প্রতিটি ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাস করে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে। আদালত নির্দেশ দিয়েছেন—এক ধারার সাজা শেষ হওয়ার পর পরবর্তী ধারার সাজা কার্যকর হবে।
রায় ঘোষণার সময় সম্রাট আদালতে উপস্থিত ছিলেন না। পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দুর্নীতি দমন কমিশন ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত প্রায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে। তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০২৪ সালে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। সাক্ষ্যগ্রহণে মোট ২১ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হলো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন